Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ঋণ পুনঃতপশিলের নতুন নীতিমালা ব্যাংক খাতের সংকট আরও বাড়তে পারে

    জুলাই ২০, ২০২২ ৪:৩৩ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    আগের সব সুবিধা ছাপিয়ে খেলাপি ঋণ পুনঃতপশিলের নতুন নীতিমালায় টাকা ফেরত দিতে আরও ঢিলেমি করবেন খেলাপিরা। অর্থ ফেরতের সক্ষমতা থাকলেও ইচ্ছা করেই অনেকে ফেরত দেবেন না। এতে তারল্য সংকটে পড়ে নতুন ঋণ দেওয়ার ক্ষমতা হারাবে ব্যাংক। যদিও কাগজে-কলমে সাময়িকভাবে খেলাপি ঋণ কম দেখানো যাবে। এভাবে খেলাপি ঋণ চেপে রাখার ফলে ব্যাংক খাতে সংকট আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যাংকার ও বিশেষজ্ঞরা।

    সংশ্নিষ্টরা জানান, খেলাপি ঋণ কম দেখাতে আদায়ে কঠোর নীতি প্রয়োগের চেয়ে বারবারই কীভাবে কম দেখানো যায়, সে উপায় বের করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালায় অতীতের সব রেকর্ড ভেঙে ঋণখেলাপিদের ঢালাওভাবে গণছাড় দেওয়া হয়েছে। ৫০০ কোটি টাকার বেশি অঙ্কের মেয়াদি ঋণ খেলাপি হলে চারবারে ২৯ বছরের জন্য পুনঃতপশিলের সুযোগ দেওয়া হয়েছে। ডাউনপেমেন্ট তথা নগদ জমার হার কয়েক ভাগ কমিয়ে দেওয়া হয়েছে। আবার মাত্র ৩ শতাংশ জমার বিপরীতে নতুন ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে; আগে যেখানে ১৫ শতাংশ জমা দিতে হতো। এ নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরেও নানা সমালোচনা হচ্ছে। বেশিরভাগ ব্যাংক ঋণ আদায় নিয়ে চিন্তায় পড়েছে।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম বলেন, খেলাপি ঋণ আদায়ে জোর না দিয়ে লুকিয়ে ফেলার ওপর জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে খেলাপিদের আরও উৎসাহিত করা হচ্ছে। ব্যাংকগুলো এরই মধ্যে সমস্যায় পড়ে গেছে। তবে আমানত প্রবাহ ঠিক থাকায় এখনই হয়তো সেভাবে সংকট বোঝা যাচ্ছে না। কোনো কারণে আমানত না পেলে বড় ধরনের সংকট দেখা দেবে। ঋণখেলাপিদের বারবার এভাবে ছাড় দেওয়া অত্যন্ত দুঃখজনক।

    একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এমনিতেই একটি শ্রেণি ব্যাংকের টাকা ফেরত দেয় না। আরেক শ্রেণি আছে, যারা ঋণ ফেরত না দেওয়ার নানা ছুতো খোঁজে। ব্যাংকগুলো চাপাচাপি করে কোনোমতে টাকা আদায় করে। নতুন নির্দেশনার ফলে খেলাপির সুযোগ বাড়ল। নিয়মিত ফেরত দেন এ রকম অনেকেই আর ব্যাংকের টাকা দিতে চাইবেন না। তাঁরা পুনর্গঠন করবেন, পুনঃতপশিল সুবিধা নেবেন, গ্রেস পিরিয়ড নেবেন এবং নতুন করে আরও ঋণ নেবেন। এভাবে বড় অঙ্কের টাকা আটকে দিয়ে ব্যাংকগুলোকে বিপদে ফেলবেন। নিয়ন্ত্রক সংস্থার এত শিথিলতা কখনও কাম্য নয়। ঋণ ফেরত না আসায় ব্যাংকগুলো তারল্য সংকটে পড়তে পারে।

    প্রসঙ্গত, ঋণখেলাপিদের ছাড় এবারই প্রথম নয়। করোনার কারণে ২০২০ সালে কেউ এক টাকা না দিলেও খেলাপি হননি। ২০২১ সালে যে পরিমাণ পরিশোধ করার কথা, ১৫ শতাংশ দিলেই তাঁকে খেলাপিমুক্ত রাখা হয়েছে। চলতি বছরও যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা, তার ৫০ থেকে ৭৫ শতাংশ পরিশোধ করলে খেলাপি হবেন না। ২০১৯ সালে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনঃতপশিলের সুযোগ দেওয়া হয়। তখন ৫২ হাজার কোটি টাকা পুনঃতপশিল হয়। এর আগে ২০১৫ সালে ৫০০ কোটি টাকার বেশি অঙ্কের ঋণ ১২ বছরের জন্য পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়। এই সুবিধায় ১১ প্রতিষ্ঠানের ১৫ হাজার ২১৮ কোটি টাকার ঋণ পুনর্গঠন হয়। তার আগে ২০১৩ সালের ডিসেম্বরে এক নির্দেশনার মাধ্যমে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউনপেমেন্টের শর্ত শিথিল ও ঋণের মেয়াদ বাড়ানোর নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার আলোকে ২০১৪ সালে ২৫ হাজার কোটি টাকার ঋণ নিয়মিত হয়েছিল।

    সংশ্নিষ্টরা জানান, ২০১২ সালে ঋণ পুনঃতপশিলের নীতিমালা জারির পর থেকে খেলাপিদের সুবিধার বিষয়টি সামনে আসে। ওই নীতিমালার আলোকে একটি খেলাপি ঋণ ১২ মাস, ২৪ মাস ও ৩৬ মাসের জন্য সর্বোচ্চ তিনবার পুনঃতপশিল করা যেত। এ ক্ষেত্রে প্রথমবার পুনঃতপশিলে ঋণস্থিতির ১০ শতাংশ, দ্বিতীয়বার ২০ শতাংশ ও তৃতীয়বার ৩০ শতাংশ জমা দেওয়ার বিধান ছিল। এরপর কেউ নতুন ঋণ নিতে চাইলে ১৫ শতাংশ কম্প্রোমাইজ অ্যামাউন্ট জমার বিধান ছিল। এর চেয়ে আরও অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে নতুন নীতিমালায়।

    #
    অকা/ব্যাংখা/দুপুর, ২০ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ঋণ পুনঃতপশিলের নতুন নীতিমালা ব্যাংক খাতের সংকট আরও বাড়তে পারে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.