Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ঋণ পুনঃতফসিল সহজ হওয়ায় ঋণ অবলোপন কমেছে

    জানুয়ারি ১৫, ২০২৩ ৫:৪৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দীর্ঘদিন খেলাপি হয়ে থাকা গ্রাহকের ব্যাংক ঋণ আদায়ে 'রাইট-অফ' বা ঋণ অবলোপন পদ্ধতি কমিয়ে দিয়েছে ব্যাংকগুলো। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের ব্যাংকগুলোর রাইট-অফ ঋণ বার্ষিক (ইয়ার-অন-ইয়ার) প্রায় ৪৩ শতাংশ কমে ১ হাজার ১৪৮ কোটি টাকা হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছর একই সময়ে রাইট অফ ঋণের পরিমাণ ছিল ২ হাজার ১০ কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাংকগুলোর কাছে এখন খেলাপি ঋণ পুনঃতফসিলের সহজ সুবিধা থাকায় এই পদ্ধতির ব্যবহার কমছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো তাদের খেলাপি ঋণের ১১ হাজার ৫১৫ কোটি টাকা পুনঃতফসিল করেছে, যা ২০২১ সালের একই সময়ে ছিল ৫ হাজার ৪০২ কোটি টাকা। আর ২০২০ সালে এর পরিমাণ ছিল ৮ হাজার ৬২ কোটি টাকা।

    ২০০৩ সালে ব্যাংকিং খাতে লোন রাইট-অফ স্কিম চালু করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর নিয়মিত ঋণের ০.২৫ শতাংশ থেকে ৫ শতাংশ প্রভিশন রাখার নিয়ম থাকলেও খেলাপি ঋণের ক্ষেত্রে এই সীমা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। কিন্তু রিট-অফের ক্ষেত্রে, পুরো ঋণের পরিমাণটিই প্রভিশন হিসাবে রাখতে হয়।

    ব্যাংকাররা বলছেন, আগে পুনঃতফসিল করতে হলে কেইস টু কেইস কেন্দ্রীয় ব্যাংকের দারস্থ হতে হতো। এছাড়া, খেলাপি ঋণের বয়স তিন বছরের বেশি হয়ে গেলে, পুনঃতফসিল করতে না পেরে বাধ্য হয়ে লোন রাইট-অফ করতে হতো। তবে এখন সকল সুবিধা সংশ্লিষ্ট ব্যাংকের হাতে, তাই সহজেই ঋণ পুনঃতফসিল করে নেওয়া যাচ্ছে।

    প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে ঋণ পুনঃতফসিলকরণের ক্ষমতা দেয়।

    এছাড়া, গত বছরের একই মাসে ব্যাংকের জন্য প্রবর্তিত নতুন নির্দেশিকায় বলা হয়, খেলাপি ঋণ নিয়মিত করতে ২.৫ থেকে ৪.৫ শতাংশ ডাউন পেমেন্ট করতে হবে। এর আগে, ঋণ নিয়মিতকরণের জন্য পরিশোধ করতে হতো (ডাউন পেমেন্ট) ঋণের ১০ থেকে ৩০ শতাংশ।

    নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংক যদি কোনো খেলাপি গ্রাহকের ঋণ ব্যালেন্স শিট থেকে মুছতে (রাইট-অফ) চায়, তাহলে ব্যাংকটিকে তার মুনাফা থেকে শতভাগ প্রভিশনিং করতে হবে। কিন্তু যদি মাত্র ২ থেকে ৪ শতাংশ ডাউন পেমেন্টে খেলাপি ঋণ নিয়মিত করা যায়, তবে সেটিই ভালো।

    তিনি আরও বলেন, চলতি বছরজুড়ে অনেক ব্যাংকে তারল্য সংকট রয়েছে; এছাড়া খেলাপি ঋণের পরিমাণও বেড়ে যাচ্ছে। এরমধ্যে ঋণ স্বাভাবিক করে যে পরিমাণ আদায় করা যায়, তা-ই ব্যাংকের জন্য ভালো। এ কারণে ব্যাংকগুলো পুনঃতফসিলের পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

    ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহসান আই মনসুর বলেন, একজন গ্রাহক ঋণ পরিশোধ করতে পারবে না, তার সেই সক্ষমতা নেই- সেই ঋণকে পুনঃতফসিল করে দেওয়া হলো ব্যাংকগুলোর চতুরতা। কেন্দ্রীয় ব্যাংকের এই জায়গায় শক্ত অবস্থান নেওয়া উচিত।

    একজন ভালো গ্রাহক যেকোনো কারণে খেলাপি গ্রাহক হতে পারে, তার অবস্থা বুঝে যদি তার ঋণ পরিশোধের সক্ষমতা থাকে, তাহলে তাকে পুনঃতফসিল করে সুযোগ দেওয়া উচিত। ব্যাংকের বোর্ড ভালো হলেই এটি সম্ভব, যোগ করেন তিনি।

    ব্যাংক যদি প্রফিটে না থাকে, কোথা থেকে প্রভিশনিং করবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সমস্ত ব্যাংক প্রফিটে নেই, তাদের মূলধন থেকে প্রভিশনিংয়ের টাকা কেন্দ্রীয় ব্যাংক কেটে রাখতে পারে। তবেই ব্যাংকগুলোর খেলাপি গ্রাহক কমবে এবং ব্যাংকগুলো ভালো গ্রাহককে ঋণ দেবে।

    করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২০ ও ২০২১ সালে ছাড় পেয়েছিলেন ব্যাংকের খেলাপি গ্রাহকরা। এর ফলে নিয়ন্ত্রণেই ছিল খেলাপি ঋণ। তবে এই সুবিধার মেয়াদ শেষ হওয়ায় গত বছর থেকে বাড়তে শুরু করে খেলাপি ঋণের পরিমাণ।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শুরুতে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ১.০৩ লাখ কোটি টাকা। জুন শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ১.২৫ লাখ কোটিতে এবং সেপ্টেম্বর শেষে তা আরও বেড়ে দাঁড়ায় ১.৩৪ লাখ কোটি টাকায়।

    এদিকে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকগুলো ৩৫০ কোটি টাকার সুদ মওকুফ করেছে। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর সুদ মওকুফ হয়েছে ২১২ কোটি টাকা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে আরও জানা যায়, ২০১৯ সালে ব্যাংকগুলো ২ হাজার ২৯৩ কোটি টাকার ঋণের সুদ মওকুফ করেছে। অথচ এ সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক ছিল।

    এছাড়া, ২০২০ সালে ১ হাজার ৫৭৮ কোটি টাকা এবং ২০২১ সালে ১ হাজার ৮৫৫ কোটি টাকা সুদ মওকুফ করা হয়েছিল। তবে বিদায়ী বছরের প্রথম নয় মাসে ব্যাংকগুলো ৩ হাজার ১৬৬ কোটি টাকা ঋণের সুদ মওকুফ করেছে।

    অকা/ব্যাংখা/সকাল, ১৫ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ঋণ পুনঃতফসিল সহজ হওয়ায় ঋণ অবলোপন কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.