Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ৬ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    একীভূত ইসলামী ব্যাংক – আমানত উত্তোলনে শিগগিরই সীমিত ছাড়

    ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    একীভূত হওয়া আর্থিকভাবে দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বস্তি দিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের পথে রয়েছে। তবে এই সুবিধা কবে থেকে কার্যকর হবে—সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু গণমাধ্যমে সোমবার (২৯ ডিসেম্বর) থেকেই মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীরা টাকা তুলতে পারবেন—এমন খবর প্রচারিত হলেও তা সঠিক নয়।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, পাঁচটি একীভূত ব্যাংকের আমানতকারীদের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কার্যকরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। প্রস্তুতিমূলক কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।

    এর আগে গত ৫ নভেম্বর আর্থিক সংকটে থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে সেখানে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

    পরবর্তী সময়ে ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের এক বিশেষ অনলাইন সভায় এসব দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিগত সরকারের সময়ে কয়েকটি প্রভাবশালী গ্রুপ জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ডজনখানেক ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ তুলে নেয়। এসব ঋণ কেলেঙ্কারি ও দুর্বল তদারকির কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলো ধীরে ধীরে গভীর আর্থিক সংকটে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত পাঁচটি সংকটাপন্ন ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

    কিভাবে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

    কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন স্কিম কার্যকর হলে যেসব আমানতকারীর হিসাবে দুই লাখ টাকা বা তার কম রয়েছে, তারা পুরো অর্থ একবারেই উত্তোলন করতে পারবেন। আর যাদের জমার পরিমাণ দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে টানা দুই বছর পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।

    তবে বিশেষ পরিস্থিতিতে কিছু ছাড়ও রাখা হয়েছে। ৬০ বছরের বেশি বয়সী আমানতকারী এবং ক্যানসার বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সীমার বাইরে গিয়েও অর্থ উত্তোলন করতে পারবেন।

    ব্যাংকের মূলধন ও আর্থিক চিত্র

    সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার সরাসরি ২০ হাজার কোটি টাকা দেবে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট জমা রয়েছে আনুমানিক ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। বিপরীতে বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার একটি বড় অংশই ইতোমধ্যে খেলাপিতে পরিণত হয়েছে।

    সারা দেশে এই ব্যাংকগুলোর রয়েছে ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ। একীভূত কার্যক্রমের অংশ হিসেবে একই এলাকায় অবস্থিত একাধিক শাখা একত্র করে একটি বা দুটি শাখায় রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচালন ব্যয় কমাতে এরই মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা গড়ে ২০ শতাংশ কমানো হয়েছে।

    সব মিলিয়ে, আমানতকারীদের আস্থা ফেরানো এবং দীর্ঘদিনের আর্থিক ক্ষত সামাল দিতে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’কে ঘিরে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পুনর্গঠন পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ●
    অকা/ব্যাংখা/ই/দুপুর/২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    গত বছরের মন্দা কাটিয়ে ৪.৫০% প্রবৃদ্ধি; অর্থবছরের প্রথম প্রান্তিকে ছন্দে ফিরছে অর্থনীতি

    ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার: বিনিয়োগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক

    রেমিট্যান্সের জোরে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যাংক আমানত প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    বাংলাদেশের শেয়ার বাজারে ইএসজি – সময়ের দাবি থেকে নীতিগত বাস্তবতা

    এলপিজি সংকট দীর্ঘায়িত – সরবরাহ ঘাটতিতে বাজারে দামে আগুন

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে বেঙ্গল ইসলামি লাইফের বর্ণাঢ্য অনুষ্ঠান

    নির্বাচনি ব্যয়ের প্রভাবে চাঙ্গা প্রান্তিক অর্থনীতি; মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা গবেষকদের

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    এডিপি বাস্তবায়নে রেকর্ড ধীরগতি: গত আট বছরের মধ্যে সর্বনিম্ন ব্যয় দেখল দেশ

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: দুই বছরের আমানতের মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    গত বছরের মন্দা কাটিয়ে ৪.৫০% প্রবৃদ্ধি; অর্থবছরের প্রথম প্রান্তিকে ছন্দে ফিরছে অর্থনীতি

    জ্বালানি তেলের মূল্যে রেকর্ড: চীন ও ইরানের ওপর মার্কিন চাপের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে।

    জ্বালানি ও সার আমদানির চাপে বাণিজ্য ঘাটতি; নজরে এবার রফতানি প্রবৃদ্ধি

    ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার: বিনিয়োগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক

    পুঁজি বাজারে ‘শেয়ার নেটিং’ চালুর প্রস্তাব; বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসির কঠোর সতর্কতা ও শর্তারোপ

    রেমিট্যান্সের জোরে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যাংক আমানত প্রবৃদ্ধি

    বিশ্ব মন্দার মাঝেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগে জোয়ার

    এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ভ্যাট হ্রাসের উদ্যোগ

    আইপিও খরায় স্থবির শেয়ার বাজার: নিষ্ক্রিয় মার্চেন্ট ব্যাংক ও আস্থাহীনতার গভীর সংকট

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে ২০২৫ সালে পুঁজি বাজারে গভীর স্থবিরতা

    তীব্র শীতে গ্যাস ও এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.