Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে তিন হাজার কোটি টাকা

    আগস্ট ১, ২০২৩ ৪:২২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    এক অর্থবছরের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় তিন হাজার কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে খেলাপি ঋণ ছিল ৫৫ হাজার ৯২০ কোটি টাকা, যা বিদায়ি অর্থবছরে (২০২২-২৩) বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৯২০ কোটি টাকায়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) প্রাথমিক হিসাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ এখন ৫৮ হাজার ৯২০ কোটি টাকা। চূড়ান্ত হিসাবে কিছুটা কমবেশি হতে পারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে এই ঋণের অঙ্ক আরও বেশি হবে। কারণ, সন্দেহজনক ঋণ, আদালতের আদেশে খেলাপি স্থগিতাদেশ থাকা ঋণ, পুনঃতফশিল ও পুনর্গঠন করা ঋণকেও খেলাপি দেখানোর পক্ষে সংস্থাটি।

    জানা যায়, বর্তমানে দেশের আদালতগুলোয়ই খেলাপি ঋণের প্রায় পৌনে এক লাখ মামলা বিচারাধীন। সেখানে ১ লাখ ৬৬ হাজার কোটি টাকা আটকে আছে। পাশাপাশি একই সময়ে ঋণখেলাপিদের কাছ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ আদায় করতে পারেনি ব্যাংকগুলো। অর্থবছরের শুরুতে শ্রেণীকৃত ঋণ থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করলেও শেষ পর্যন্ত তা অর্জন হয়নি। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় খেলাপি বৃদ্ধি শেষ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহিবলের (আইএমএফ) শর্ত পূরণে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কারণ, সংস্থাটি বাংলাদেশকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ ইস্যুর বিপরীতে যেসব শর্ত দিয়েছে, সেগুলো হচ্ছে-খেলাপি ঋণ পুনরুদ্ধারে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন, ঋণখেলাপির সংজ্ঞায় পরিবর্তন, রাষ্ট্রীয় ব্যাংকের খেলাপি ঋণের হার কমিয়ে ১০ শতাংশে আনা। কিন্তু এখনো খেলাপি ঋণের হার ২৪ দশমিক ৮৫ শতাংশ বিরাজ করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে।

    জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর জানান, খেলাপি ঋণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কোনো লাভ নেই। এটি অর্জনের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি দেখতে হবে। তিনি আরও বলেন, খেলাপি ঋণ কমানোর জন্য দরকার রাজনৈতিক প্রতিশ্রুতিও।

    খেলাপি ঋণ প্রসঙ্গে জানতে চাইলে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান জানান, খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। কেস টু কেস ধরে খেলাপিদের কাছ থেকে আদায়ের উদ্যোগও নেওয়া হয়েছে। আশা করি, এতে কার্যকর ফলও পাওয়া যাচ্ছে। খেলাপি ঋণ নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বেসিক ব্যাংকের এপিএ (কর্মসম্পাদন চুক্তি) হয়েছে। আশা করছি তা অর্জন সম্ভব হবে। একই ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আদায়ে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ কঠোর অভিযান শুরু করেছে। বিশেষ করে এই ব্যাংকের স্বেচ্ছায় ঋণখেলাপিরা যাতে বিদেশে পালাতে না পারে, এজন্য ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শাখাগুলোকে। এরই আলোকে আদালতের অনুমতি নিয়ে ইতোমধ্যে কয়েকজন ঋণখেলাপির পাসপোর্ট জমা পড়েছে ইমিগ্রেশনে। অন্য খেলাপিদের পাসপোর্টও পর্যায়ক্রমে জমা দেওয়া হবে। খেলাপিদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আরও ব্যবস্থা নেওয়া হবে।

    বর্তমান বেসিক ব্যাংক খেলাপি ঋণের স্থিতি ৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনা এবং খেলাপিদের কাছ থেকে ১৬০ কোটি টাকা আদায়ের পরিকল্পনা নিয়েছে। সমাপ্ত অর্থবছরে বেসিক ব্যাংক ১৫৪ কোটি ১২ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেছে।

    সংশ্লিষ্টদের মতে, দেশে খেলাপি ঋণ আদায়ে কিছু আইন থাকলেও এসব প্রয়োগের অভাব রয়েছে। অন্যদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাবে ব্যাংকিং খাতেও খেলাপিদের বিরুদ্ধে কখনোই খুব কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তারা বরাবর নানারকমের সুবিধা পেয়েছেন। যে কারণে খেলাপি ঋণ কমাতে পারছে না। তবে ভিয়েতনাম, চীন, দক্ষিণ কোরিয়ার মতো অনেক দেশ আইনের শক্ত প্রয়োগের মাধ্যমে খেলাপি ঋণ অনেক কমিয়ে এনেছে।

    অকা/ব্যাংখা/সকাল, ০১ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে তিন হাজার কোটি টাকা

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.