অর্থকাগজ প্রতিবেদন ●
চতুর্থ প্রজন্মের বেসরকারি জীবন বীমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ বলেছেন, আমাদের লক্ষ্য তিন বছরের মধ্যে ব্যবসায়ে বিদেশী প্রতিষ্ঠান মেটলাইফকে স্পর্শ করা।
কোম্পানির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপযাপন প্রাক্কালে ৬ মে রাজধানীর বিজয়নগরে এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানের আগে তিনি অর্থকাগজ এর কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রতি মাসে কোম্পানির প্রবৃদ্ধি হচ্ছে। দেশে বিদেশী প্রতিষ্ঠান মেটলাইফ আমেরিকান লাইফ ইনসিওরেন্স কোম্পানি (আলিকো) উল্লেখযোগ্য পরিমাণ ব্যবসা করতে পারলে আমরা কেন পারব না? প্রবাসে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এরিমধ্যে আলোচিত বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ে ইউরোপ আমার পরিবার, আর ইটালী ঘর। এ পর্যন্ত কোম্পানিটি ইটালীতে প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের কাছ থেকে আমরা ৬২টি পলিসি করতে পেরেছে। এরমধ্যে একক পলিসি সর্বোচ্চ ৫০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা। প্রিমিয়াম সংগ্রহের সবচেয়ে ভালো দিক হচ্ছে একেবারে অর্থ প্রাপ্তি এবং মোটা অংকের সংগ্রহ। জীবন বীমার সে একক পলিসির পরিমাণ দেশের চেয়ে ১৫/২০ গুণ পরিমাণ বেশি।২০২২ সালে এনআরবি ইসলামিক লাইফ ২৯ কোটি ৬৬ লাখ টাকার প্রিমিয়াম সংগ্রহ করেছে। এরমধ্যে ২ কোটি ৬৬ লাটাকা নবায়ন প্রিমিয়াম। চলতি বছরের এপ্রিল অবধি ৪ মাসে প্রথম বর্ষ প্রিমিয়াম আদায় হয়েছে ১০ কোটি ১২ লাখ টাকা। ২০২২ সালে আমাদের লাইফ ফান্ড ৮ কোটি ১০ লাখ টাকা।
জনাব কিবরিয়া জানান, বর্তমানে ১৫ হাজার ৮১৩ জন গ্রাহকের কোম্পানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কোম্পানি অনলাইনে সকল জীবন বীমা কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা করে আসছে। করোনা মহামারির সংকটকালে ২০২১ খ্রিষ্টাব্দের ৬ মে প্রতিষ্ঠিত কোম্পানিটি ২ বছরে ১৬টি মৃত্যুদাবীসহ ২০টি দাবীর ৭২ লাখ ২২ হাজার ৬১৭ টাকা গ্রাহক ও মনোনীতককে পরিশোধ করেছে। আমরা চাই গ্রাহক মৃত্যুর পর দাফন বা সৎকারের আগেই যেন নমিনি দাবীর অর্থ হাতে পান। এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পর্ষদের সদস্যগণ বেশ দক্ষ এবং সৎ ব্যবসায়ী। পর্ষদ ২০২৩ সালে ব্যবসায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫০ কোটি টাকা, চেয়ারম্যান হিসেবে আমার ধারনা কর্ম র্কৌশল বাস্তবায়ন হলে তা ১০০ কোটিতে উত্তীর্ণ হবে। ●
অকা/সাক্ষ/ বিকেল, ৬ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

