পুঁজি বাজারে তালিকাভুক্ত দেশের জীবন বীমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর রাজধানীতে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মাদ সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির শেয়ার হোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অনুমোদিত হয়।

সভায় কোম্পানির বিদ্যমান পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন ও পুনঃনির্বাচিত হন এবং ২০২৪ সালের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার। কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ার হোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির মার্কেটিং ও ব্যবস্থাপনা টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। খবর বিজ্ঞপ্তির ●

অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version