Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এনবিআরের নজরে ব্যাংক লেনদেন

    আগস্ট ২০, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টের সীমিত তথ্য সরাসরি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। কর ফাঁকি রোধ, রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজীকরণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রস্তাবটি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী করদাতাদের রিটার্নে বাধ্যতামূলকভাবে উল্লেখ করার জন্য প্রয়োজনীয় তিন ধরনের তথ্য—বার্ষিক সুদ আয়, উৎসে কর্তনকৃত কর (টিডিএস) এবং অর্থবছরের শেষ দিনে ব্যাংক ব্যালান্স—রিয়েল-টাইমে এনবিআর পাবে। এর বাইরে অন্য কোনো তথ্য সংগ্রহের দাবি করা হয়নি বলে সংস্থাটি জানিয়েছে।

    বর্তমানে করদাতাদের আলাদাভাবে প্রতিটি ব্যাংক থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে হয়, যা অনেক সময় জটিলতা সৃষ্টি করে। নতুন ব্যবস্থা কার্যকর হলে এসব তথ্য সরাসরি এনবিআরের অনলাইন সিস্টেমে যুক্ত হবে। এতে করদাতাদের ঝামেলা কমবে এবং একই সঙ্গে লুকানো আয় বা গোপন হিসাব ধরা সহজ হবে। এনবিআরের কর্মকর্তারা মনে করছেন, সৎ করদাতারা এ উদ্যোগ থেকে উপকৃত হবেন, আর কর ফাঁকিদাতাদের জন্য এটি একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে কাজ করবে।

    কর বিশেষজ্ঞরাও বিষয়টিকে সময়োপযোগী মনে করছেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এস. কে. জামি চৌধুরীর মতে, এটি কর ব্যবস্থাকে আধুনিক করবে এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা আনবে। তবে তিনি সতর্ক করেছেন, একবার ব্যাংক অ্যাকাউন্ট তথ্যের সঙ্গে এনবিআরের সংযোগ তৈরি হলে ভবিষ্যতে নগদ লেনদেনেও সীমাবদ্ধতা আরোপের সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে কর বিশেষজ্ঞ নিজাম উদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমান ব্যবস্থায় অনেক করদাতা ব্যাংক হিসাব আড়াল করে কর ফাঁকি দেন, কিন্তু প্রস্তাবিত ব্যবস্থা কার্যকর হলে তা আর সম্ভব হবে না।

    তবে ব্যাংকাররা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান মনে করেন, করদাতাদের ব্যাংক তথ্য একাধিক সংস্থা বা কর্মকর্তার হাতে গেলে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি বাড়বে। এতে গ্রাহকরা ব্যাংকে অর্থ রাখার বিষয়ে আস্থা হারাতে পারেন, যা ব্যাংক আমানতে নেতিবাচক প্রভাব ফেলবে। আইসিএবির সাবেক সভাপতি শাহাদাৎ হোসেনও একই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তথ্য অ্যাক্সেসের সুযোগ থাকলেও তা শুধু নির্দিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।

    আইনগত দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী গ্রাহকের তথ্য গোপন রাখা বাধ্যতামূলক। ফলে এনবিআরের প্রস্তাব বাস্তবায়ন করতে হলে এ আইনে সংশোধন আনতে হতে পারে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও বলা হয়েছে, বিদেশের অভিজ্ঞতা বিশ্লেষণ করে এবং আইনগত কাঠামো পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এনবিআরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ টিআইএনধারী রয়েছেন, যার মধ্যে গত বছর রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪৫ লাখ জন। এর মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৫ লাখ করদাতা। এবছর থেকে প্রায় সবার জন্যই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ব্যাংকের সঙ্গে রিয়েল-টাইম তথ্য সংযুক্ত হলে রিটার্ন প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

    কর বিশেষজ্ঞরা মনে করছেন, কর ফাঁকি রোধে এটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। তবে ব্যাংকারদের শঙ্কা অমূলক নয়, কারণ তথ্য নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত না হলে সাধারণ আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই প্রস্তাব কার্যকর হওয়ার আগে আইনগত সুরক্ষা, প্রযুক্তিগত নিরাপত্তা এবং এনবিআরের প্রয়োগ কৌশল কতটা শক্তিশালী হবে—তা-ই নির্ধারণ করবে উদ্যোগটির সফলতা। ●
    অকা/রা/ই/সকাল/২০আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.