জীবন বীমা প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ২০২৪ সালের বার্ষিক সম্মেলন কক্সবাজারের হোটেল লং বিচে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কোম্পানির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং বিশেষ অতিথি কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান, এসিআইআই (ইউকে) উপস্থিত ছিলেন। এ ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য যেয়াদ রহমান এবং মোহাম্মদ শাহাদত হোসেন মঞ্চে উপবিষ্ট ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস। স্বাগত বক্তব্য প্রদান করেন উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক। বর্ষসেরা পারফর্মারদের মধ্যে পুরস্কার বিতরণ, প্রখ্যাত মোটিভেটর কাজী এম আহমেদের উৎসাহ ও উদ্দীপনামূলক বক্তব্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য নিয়ে বার্ষিক সম্মেলনের সমাপ্তি হয়। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/সন্ধ্যা/১০ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 8 months আগে
