Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কঠিন বছর শেষ করল পুঁজিবাজার

    জানুয়ারি ৬, ২০২৩ ২:২১ অপরাহ্ণUpdated:জানুয়ারি ৬, ২০২৩ ২:২১ অপরাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    একটি কঠিন বছর শেষ করল পুঁজিবাজার। শুরুটা হয়েছিল কিছুটা আশা দেখিয়ে, তবে শেষটা হলো চরম হতাশায়।

    ২০২২ সালের শুরুতেও পুঁজিবাজার নিয়ে উচ্ছ্বাস ছিল না। ২০২১ সালের অক্টোবর থেকেই বাজার ছিল সংশোধনে। তবে সেটি শেষ করে ২০২২ সালের শুরুতে সূচক কিছুটা বাড়তে শুরু করে। কিন্তু এর মধ্যে ঘটে দুটি ঘটনা।

    প্রথমত, শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়ের মনস্তাত্ত্বিক প্রভাব এবং ২৪ এপ্রিল ইউক্রেনে রুশ হামলার পর বিশ্বের প্রধান শক্তিগুলোর এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা।

    দুই ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের পুঁজিবাজারেও দেখা যায় অস্থিরতা। বছর শেষেও কাটেনি সেটি। হতাশ, ক্লান্ত বিনিয়োগকারীদের মধ্যে আশা ফিরবে- এমন কোনো দূরতম ইঙ্গিতও নেই।

    অথচ বছরটি হতে পারত আলো ঝলমলে। পুঁজিবাজারে প্রথমবারের মতো লেনদেন শুরু করেছে ইসলামি সুকুক বন্ড। ৩ লাখ ১৬ হাজার ৮০৮ কোটি টাকা বাজার মূলধন নিয়ে শুরু করেছে ২৫০টি সরকারি সিকিউরিটিজও।

    পুঁজিবাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে দীর্ঘ মতভিন্নতাও দূর হয়েছে এ বছর। কেন্দ্রীয় ব্যাংকের রক্ষণশীল নীতি পরিবর্তনের বিষয়টি আর আভাসে সীমাবদ্ধ নেই। তারা ব্যাংকগুলোকে আরও বেশি বিনিয়োগের সুযোগ দিয়ে নানা নির্দেশও দিয়েছে।

    বিনিয়াগকারীদের এক যুগের দাবি মেনে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিটের গণনা শেয়ারের ক্রয়মূল্যে করার সিদ্ধান্ত হয়েছে।

    কিন্তু এসবের কিছুই বিনিয়োগকারীদের হতাশা ঠেকাতে পারেনি। বৈশ্বিক আর দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক প্রচারেই উৎকণ্ঠিত তারা। হাত গুটিয়ে বড় বিনিয়োগকারীরাও। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ না বাড়ার বিষয়টি নিয়ে হতাশা জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

    এ বছর যে মোটেও ভালো যায়নি, সে কথা স্বীকার করেছেন আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘এ বছর পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখেননি। বরং গত বছর যে লাভ হয়েছিল, এ বছর সেটা হারিয়ে ফেলেছেন। আমরা পুঁজিবাজারে এমন জোয়ার-ভাটার খেলা দেখতে চাই না।’

    ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার আশা করছেন নতুন বছর নতুন আশা নিয়ে আসবে। তিনি বলেন, ‘২০২৩ সালের শুরুতেই সংকট কিছুটা কাটিয়ে উঠা সম্ভব হবে। আগামী বছরের শুরুতেই ডিএসই’র অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু হবে, মোবাইল অ্যাপসের ক্যাপাসিটি বৃদ্ধি, বন্ড মার্কেটের জন্য স্বতন্ত্র অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিষ্ঠাসহ বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়াতে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।’

    ২০২২ সালের প্রথম কর্মদিবস ২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ডিএসইএক্সের অবস্থান ছিল ৬ হাজার ৮৫৩ পয়েন্ট। সেদিন লেনদেন ছিল ৮৯৪ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকা। বছরের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সূচকের অবস্থান ৬ হাজার ২০৬ পয়েন্ট। এক বছরে পড়েছে ৬৪৭ পয়েন্ট বা ৯.৪৪ শতাংশ। শেষ দিন লেনদেন ছিল ৩৪৫ কোটি ৭১ লাখ ৪৬ হাজার টাকা। অর্থাৎ বছরের প্রথম দিন যে লেনদেন, শেষ দিন তার অর্ধেকেরও কম।

    সূচক আর লেনদেনে এই পার্থক্যে কেবল বোঝা যাবে না বছরটি কতটা খারাপ গেছে বিনিয়োগকারীদের জন্য। গত এক মাসেরও বেশি সময় ধরে শেয়ারের লেনদেন হচ্ছে না বললেই চলে। ৩৯২টি কোম্পানির মধ্যে তিন শতাধিক কোম্পানির শেয়ারের হাতবদল নেই বললেই চলে।

    অথচ বছরের শুরুতে ইঙ্গিত ছিল ভিন্ন। শুরুতে এরপর ১৪ কর্মদিবসের মধ্যে ১১ দিন সূচক বেড়ে ২০ জানুয়ারি সূচক দাঁড়ায় ৭ হাজার ১০৫ পয়েন্টে। লেনদেন দাঁড়ায় এক হাজার ৬০১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।

    আগের বছরের শেষ প্রান্তিকের হতাশা ভুলে তৈরি হওয়া আশার বেলুন ফুটো হতে থাকে এরপর থেকেই। শ্রীলঙ্কার পরিস্থিতির প্রভাব পড়ে দেশের পুঁজিবাজারে। এর মধ্যে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ইত্যাদি নানা ঘটনার প্রভাব পড়ে পুঁজিবাজারে।

    টাকা পতন হয় ২৮ জুলাই পর্যন্ত। সেদিন সূচক নামে ছয় হাজার পয়েন্টের নিচে। সেদিন দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস আরোপের সিদ্ধান্ত হয়, যা কার্যকর হয় পরদিন থেকে। এরপর দুই মাসের বেশি উত্থান দেখে বিনিয়োগকারীরা। সূচক বেড়ে ছাড়িয়ে যায় ৬ হাজার ৬০০ পয়েন্ট। লেনদেন বেড়ে ২০ সেপ্টেম্বর দাঁড়ায় ২ হাজার ২৮২ কোটি ৩০ লাখ ৭৪ হাজার টাকায়।

    গত ৯ কর্মদিবস মিলিয়ে সেদিনের সমান লেনদেন হয়নি। শেষ ৯ কর্মদিবসে হাতবদল হয়েছে ২ হাজার ৭৫৩ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার। প্রতিদিন কোটি কোটি লাখ লাখ শেয়ারের ক্রয়াদেশ বসানো থাকে, কিন্তু কেনার মানুষ থাকে না।

    এই বছরে ২৪৪ কার্যদিবসে লেনদেনের পরিমাণ মোট ২ লাখ ৩৪ হাজার ৪৪৭ কোটি ৯০ লাখ টাকা। যার গড় লেনদেন ৯৬০ কোটি ৯০ লাখ টাকা। আগের বছর ২০২১ সালে গড় লেনদেন ছিল ১ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ টাকা।

    ২০২২ সালে ডিএসইর ট্রেডিং প্ল্যাটফর্মে ৩ লাখ ১৪ হাজার ১৪ কোটি ৩০ লাখ টাকা বাজার মূলধন নিয়ে ২৫০টি সরকারি সিকিউরিটিজ তালিকাভুক্তির মাধ্যমে চলতি বছরের ১০ অক্টোবর বাজার মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৭২ হাজার ৫১৪ কোটি ৪০ লাখ টাকা।

    বছরশেষে বাজার মূলধনের দাঁড়ায় ৭ লাখ ৬০ হাজার ৯৩৬ কোটি ৮০ লাখ টাকায়। অর্থাৎ দুই মাসে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৫৭৭ কোটি ৬০ লাখ টাকা।

    ২০২২ সালে ব্লক মার্কেটে লেনদেন হয় ১৪ হাজার ২৫৩ কোটি ২০ লাখ টাকা। যা মোট লেনদেনের ৬ শতাংশ। অন্যদিকে ২০২১ সালে ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ১৪ হাজার ৫১ কোটি ১০ লাখ টাকা, যা মোট লেনদেনের প্রায় ৪ শতাংশ।

    পুঁজিবাজারের মন্দার মধ্যেও ২০২২ সালে ৬টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বাজার থেকে তুলেছে ৭১৩ কোটি ৭০ লাখ টাকা। এছাড়াও একটি পারপিচুয়াল বন্ড এবং একটি মিউচ্যুয়াল ফান্ড আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। এক পারপিচ্যুয়াল বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে তোলে আরও ৪০০ কোটি টাকা। আগের বছর ১৯টি কোম্পানি আইপিওর মাধ্যমে তুলেছিল ১ হাজার ৮৫৮ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া একটি একটি সুকুক বন্ড তিন হাজার কোটি টাকা এবং চারটি পারপিচ্যুয়াল বন্ড তোলে ২০০ কোটি টাকা।

    ২০২২ সাল ১টি কোম্পানি ১ কোটি ৯ লাখ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। আগের বছর ২টি কোম্পানি তুলেছিল ৭৭ কোটি ৮০ লাখ টাকা।

    পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খারাপ সময় পেরিয়ে যেমন ভালো সময় আসে, তেমনি কঠিন ২০২২ শেষে আসবে আলো ঝলমলে ২০২৩। ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘এ বছরের শেষটা একেবারেই ভালো যায়নি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। পুঁজিবাজার বৈশ্বিক রাজনীতি ও সাপ্লাই চেইনের সঙ্গে সম্পর্কিত। যদি সবকিছু ইতিবাচক হয়ে আসে তাহলে তাই আমরা আশাবাদী আগামী বছর একটা ভালো সময় কাটাতে পারব।’

    আশায় বুক বেঁধেছেন ডিএসই শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভীও। তিনি বলেন, ‘এ বছর সারা বিশ্বই ছিল অর্থনৈতিকভাবে খারাপ অবস্থার মধ্যে। আগামী বছর যদি বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ভালো হয় তাহলে দেশের পুঁজিবাজারের চিত্রও বদলাবে। যেহেতু পুঁজিবাজার দেশের ও বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট। তাই আশা করছি, আগামী বছর সবকিছু ঠিক থাকলে পুঁজিবাজারও ঘুরে দাঁড়াবে।’ #

    অকা/পূঁবা/ ৩১ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    কঠিন বছর শেষ করল পুঁজিবাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.