গাজীপুরের সফিপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর তানজিল এজেন্সি অফিসের উদ্যোগে ৭ এপ্রিল ইফতার মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মাহতাব উদ্দিন, উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নিজাম উদ্দিন, জেনারেল ম্যানেজার মোঃ মুশফিকুর রহমান মল্লিক। সভার সভাপতিত্ব করেন তানজিল এজেন্সি অফিসের ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ তানভীর ইসলাম তানজিল। সভা শেষে প্রধান অতিথি সফল কর্মকর্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/ দুপুর, ৮ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
