Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গার্মেন্টস পণ্যের আমদানি কমলেও রফতানি আয় বাড়ছে

    জুন ৭, ২০২৩ ৪:২৪ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের রিজার্ভ ধরে রাখতে আমদানি শর্তারোপের ফলে সকল পণ্যের ন্যায় গার্মেন্টসের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতির ব্যাপক আমদানি কমলেও বাড়ছে গার্মেন্টস পণ্য রফতানির পরিমাণ। চলতি বছরের মার্চ প্রান্তিকে গার্মেন্টস খাতে ভ্যালু অ্যাডিশন হয়েছে ৭১%, যা এ যাবতকালে সর্বোচ্চ।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশের গার্মেন্টস খাতে রফতানি হয়েছে ১২.২৫ বিলিয়ন ডলার। যদিও একই সময়ে আমদানি হয়েছে ৩.৫৪ বিলিয়ন ডলার। এই সময়ে ভ্যালু অ্যাডিশন হয়েছে ৮.৭০ বিলিয়ন ডলার বা ৭১%। 

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, 'চলতি বছরের মার্চ প্রান্তিকে আমাদের গার্মেন্টস পণ্যের যে রফতানি হয়েছে তার বিপরীতে আমদানি করতে হয়েছে আরও তিনমাস আগে। যদি একই সময়ের আমদানি-রফতানি দেখা হয় তাহলে কিছুটা ত্রুটি থেকে যায়।'

    তিনি বলেন, 'কেন্দ্রীয় ব্যাংকের আমদানিতে নানা শর্তারোপ ও ব্যাংকগুলোর ডলার সংকট থাকায় অনেক ব্যবসায়ী এলসি খুলতে পারছে না, যার কারণে গার্মেন্টস পণ্য আমদানি কমেছে।'

    যদিও তিন মাস আগের (সেপ্টেম্বর-ডিসেম্বরে) আমদানি ও চলতি মার্চ প্রান্তিকের রফতানির হিসেব করলে রফতানি বেড়েছে ৮.১৪ বিলিয়ন ডলার বা ৭০%।

    তবে আমদানি কমার মধ্যেও রফতানি বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে ফজলে শামীম এহসান স্পষ্ট কিছু বলতে পারেন নি।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের (জুলাই-এপ্রিল) দশ মাসে আমদানি কমেছে ৩৪.৩৬%। অর্থাৎ চলতি অর্থবছরের এই দশ মাসে আমদানি হয়েছে ৫৬.৩৬ বিলিয়ন ডলার। যদিও ২০২১-২২ অর্থবছরের একইসময়ে আমদানি ছিল ৭৬.৯৯ বিলিয়ন ডলার।

    এছাড়া চলতি অর্থবছরের দশ মাসে গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমদানি হয়েছে ১৯.২১ বিলিয়ন ডলারের, যা আগের অর্থবছরের একইসময়ে হয়েছে ২৮.১৯ বিলিয়ন ডলার বা ৩১.৮৫%। একইসঙ্গে চলতি বছরের দশ মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে ১৬ বিলিয়ন বা ৫৬.৯১%। 

    নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একজন নেতা বলেন, 'দেশের রিজার্ভ ধরে রাখতে আমদানি নিয়ন্ত্রণ ও ব্যাংকগুলোর ডলার সংকট থাকায় গার্মেন্টস পণ্য উৎপাদন সামগ্রী আমদানি কমিয়ে দিয়েছে। যার ফলে আমাদের উৎপাদনও কমে গেছে।' কিন্তু গার্মেন্টসের রফতানি বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ দেখেননি তিনি। 

    তিনি বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক রফতানির যে তথ্য দিচ্ছে তার সঙ্গে আমাদের তথ্য ও অবজারভেশন মিলছে না। রফতানি পণ্য যেসব জায়গা দিয়ে যায় সেখানকার চিত্র এমন না। তবে এই রফতানির কোথা থেকে এন্ট্রি হচ্ছে, কিভাবে হচ্ছে এর মধ্যে কিছুটা সন্দেহ থেকে যায়।'

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসে (জানুয়ারি-মার্চ ২০২৩) যুক্তরাজ্য ও ফ্রান্সে দেশের রফতানির পরিমাণ বেড়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রফতানির পরিমাণ কমে গেছে।  

    একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশে রফতানির মাধ্যমে যে পরিমাণে রফতানি আয় আসছে সেখানে কিছুটা গড়মিল মনে হচ্ছে। কিছু দেশ থেকে রফতানি আয়ের পরিমাণ বাড়তি দেখা যাচ্ছে অথচ সেসব দেশে এই পরিমাণে রফতানি হয়নি। তারা মনে করছেন, রফতানি আয়ের মাধ্যমে বিদেশের কিছু কালো টাকা দেশে আসছে।

    ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে তৈরি পোশাক থেকে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ১২.২৫ বিলিয়ন ডলারে, যা আগের প্রান্তিকের তুলনায় ৩.৬৭% কম কিন্তু গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৬.৩২% বেশি।

    অকা/তৈপোশি/ সকাল, ৭ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    গার্মেন্টস পণ্যের আমদানি কমলেও রফতানি আয় বাড়ছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের ছায়া
    দুশ্চিন্তায় বাংলাদেশের পোশাক রফতানি খাত

    ১০ শতাংশ বিশেষ সহায়তার দাবি
    অস্তিত্ব সংকটে দেশের টেক্সটাইল খাত

    ইইউ ও উদীয়মান বাজারে দুর্বলতায় চাপ বাড়ছে পোশাক রফতানিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.