অর্থকাগজ প্রতিবেদন

২০২২ সালের শুরু থেকে দেশের শেয়ারবাজার পতনের বৃত্তে বন্দী। দীর্ঘে আড়াই বছরের বেশি সময়ে বাজার থেমে থেমে কেবল পতনের ধারায় ছিল। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ঘুরতে পারেনি।

তথ্য বিশ্লেষেণে দেখা যায়, ২০২২ সালের ০১ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৭ হাজার ১০৫ পয়েন্ট। যা শেখ হাসিনার পতনের শেষ কর্মদিবসে এসে দাঁড়ায় ৫ হাজার ২২৯ পয়েন্ট। সূচক কমেছে ১ হাজার ৮৭৬ পয়েন্ট। যদিও এই সময়ে ৩০টি বেশি নতুন কোম্পানির শেয়ার সূচকে যোগ হয়েছে। এগুলো বাদ দিলে সূচকের পতন ২ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাবে।

বিনিয়োগকারীরা আশা করেছিল, সরকারের পট পরিবর্তনের পর বাজার ভালোভাবে ঘুরে দাঁড়াবে। অন্তবর্তী সরকার গঠনের পর বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছড়িয়ে বাজার ঘুরেও দাঁড়িয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম চার কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েৃছিল ৭৮৬ পয়েন্ট। এতে বিনিয়োগকারীরা নতুন করে স্বপ্ন বুনতেও শুরু করেছিল।

কিন্তু চার কর্মদিবস বিনিয়োগকারীদের ঝলক দেখিয়ে বাজার আবারও অস্থিরতার বৃত্তে হাঁটতে থাকে। প্রতিদিন বিনিয়োগকারীদের লোকসান বাড়তে থাকে। অন্তবর্তী সরকারের আলোকিত সময়েও বাজার কেন ধুঁকছে, বাজার সংশ্লিষ্টরা বলতে পারছেন না।

অকা/পুঁবা/ই/সকাল, ২১ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version