Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ২ শেয়ার বাজারে ২ চিত্র
    ঢাকায় মিশ্র আচরণ, চট্টগ্রাম শেয়ার বাজারে পতন

    আগস্ট ২২, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণUpdated:আগস্ট ২২, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দুই শেয়ার বাজারে দুই চিত্র। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সূচকের মিশ্র আচরণ। সাধারণ তথা প্রধান সূচকটি এখানে সামান্য অবনতি ঘটলেও বিশেষায়িত দু’টি সূচকের কমবেশি উন্নতি ঘটে। অন্য দিকে দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচকেরই বড় ধরনের অবনতি ঘটে। ২১ আগস্ট সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের দুই পুঁজি বাজার সূচকের চিত্র ছিল এটি। তবে উভয় বারেই অবনতি ঘটে লেনদেনের।

    ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২১ আগস্ট ৪ দশমিক ৪৪ পয়েন্ট হারায়। পাঁচ হাজার ৩৭৯ দশমিক ৪১ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ২১ আগস্ট দিনশেষে নেমে আসে পাঁচ হাজার ৩৭৪ দশমিক ৯৬ পয়েন্টে। দিনের শুরু থেকেই বিক্রয়চাপে ধুঁকতে থাকা সূচকটি বেলা সোয়া ১২টার দিকে নেমে আসে পাঁচ হাজার ৩৪০ পয়েন্টে। এ সময় সূচকটির প্রায় ৪০ পয়েন্ট অবনতি ঘটে। তবে পরবর্তীতে বিক্রয়চাপ সামলে ফের ঊর্ধ্বমুখী হয় সূচক। এক পর্যায়ে সূচকের উন্নতিও ঘটতে দেখা যায়। তবে দিনের সমন্বয়ে সূচকের উন্নতি আর ধরে রাখতে পারেনি বাজারটি। তবে একই সময় ডিএসইর দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ যথাক্রমে ৩ দশমিক ২১ ও ২ দশমিক ৬৬ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়।

    দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের মাঝামাঝি সময়ে এসে সূচকের যে অবনতি ঘটে আর সামাল দিতে পারেনি বাজারটি। এখানে সার্বিক মূল্যসূচক ৬৫ দশমিক ৩৭ পয়েন্ট অবনতির শিকার হয়। দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি ঘটে যথাক্রমে ২৯ দশমিক ০২ ও ৪২ দশমিক ২৭ পয়েন্ট।

    সূচকের মিশ্র আচরণ সত্ত্বেও ঢাকা শেয়ার বাজারে লেনদেনের বড় ধরনের অবনতি ঘটে ২১ আগস্ট। ডিএসই এদিন ৭৬৬ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ১৮৭ কোটি টাকা কম। ২০ আগস্ট ডিএসইর লেনদেন ছিল ৯৫৩ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন সকালে ব্যাপক বিক্রয়চাপের মুখে পড়লে গতি হারায় বাজারটি। বিনিয়োগকারীদের আচরণও ছিল সতর্ক। কারণ এর আগে দু’দিন কমবেশি অবনতি ঘটে ডিএসই সূচকের। সবমিলিয়ে বিনিয়োগকারীরা এক প্রকার ধীরে চলো নীতি অবলম্বন করে যা লেনদেনকে প্রভাবিত করে। চট্টগ্রাম শেয়ার বাজারে ৯ কোটি ৬৬ লাখ টাকা থেকে আট কোটি ১৮ লাখ টাকায় নেমে আসে।

    এদিকে টানা তিন দিন সূচকের অবনতি বাজারে কিছুটা মন্দার আবহ তৈরি করেছে। ফলে বরাবরের মতো মন্দায় স্বল্প মূলধনের কোম্পানিগুলোতেই বিনিয়োগকারীদের অতিমাত্রায় ঝোঁক দেখা যাচ্ছে। ২১ আগস্ট দুই বাজার আচরণে এমনটি দেখা যায়। এদিন দুই পুঁজি বাজারেই মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় সবগুলোই ছিল স্বল্প মূলধনের কোম্পানি। বাজার বিশ্লেষকরা মনে করেন সাম্প্রতিক দিনগুলোতে পুঁজি বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলে শুরুতে খুব ভালোই ছিল বাজার আচরণ। কিন্তু পরবর্তীতে তা আর টিকে থাকেনি।

    বাজারের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী আচরণের সুযোগে আবারো বাজার নিয়ে কারসাজিতে মেতে উঠেছে একটি চক্র। এক মাসেরও কম সময়ে কিছু কিছু কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৫০ থেকে ২০০ শতাংশের বেশি। অথচ এসব কোম্পানিগুলোর হাতেগোনা দু’একটি ছাড়া বাকি কোম্পানিগুলোর প্রকৃত অর্থে আর্থিক ও উৎপাদন সক্ষমতাও নেই। যথাসময়ে সাধারণ সভা করা ও লভ্যাংশ দেয়াার সংস্কৃতি মেনে চলে না। কোনো কোনো কোম্পানি নামসর্বস্ব লভ্যাংশ দিয়ে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠে আসে। আবার কোন কোনটি ‘জেড’ ক্যাটাগরিতে থাকার পরও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। অথচ একই সময় বাজারের মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি হিসেবে যাদের সুনাম আছে, যেগুলো নিয়মিত ভালো লভ্যাংশ দিয়ে থাকে সেগুলো বিনিয়োগকারীদের যথাযথ সাড়া পাচ্ছে না। এটা বাজারের স্বাভাবিকতাকে বিনষ্ট করছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন। এদিন ৩০ কোটি ৭৫ লাখ টাকায় কোম্পানিটির ২৫ লাখ ৫৫ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ২৩ কোটি ৬৮ লাখ টাকায় ৪৩ লাখ ৯৩ হাজার শেয়ার বেচাকেনা করে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি। আর ২২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল যথাক্রমে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, টেকনো ড্রাগস এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

    ডিএসই লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে ২১ আগস্ট দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সমতা লেদারের মূল্যবৃদ্ধি ঘটে ৯ দশমিক ৯১ শতাংশ। আর ৯ দশমিক ৮৯ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটা স্যালভো কেমিক্যাল ছিল তালিকার তৃতীয় কোম্পানি। এ ছাড়া ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো ছিল লিগ্যাসি ফুটওয়্যার, কে অ্যান্ড কিউ, সোনালি পেপার, বাংলাদেশ অটোকারস, জিকিউ বলপেন, রহিম টেক্সটাইল এবং রহিমা ফুড করপোরেশন লিমিটেড।

    ২১ আগস্ট লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ৫ দশমিক ৭১ শতাংশ দর হারায় কোম্পানিটি। ৫ দশমিক ১৭ শতাংশ দর হারিয়ে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। আর তৃতীয় স্থানে থাকা বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর ৫ দশমিক ০১ শতাংশ কমেছে। ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে আরো র্ছিল প্রাইম ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/২২ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 6 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.