অর্থকাগজ ডেস্ক>
ইয়াংজি নদীর তলদেশে নির্মিতব্য চীনের প্রথম উচ্চগতির রেল টানেল ছাইইয়ানবা ইয়াংজি রিভার রেলওয়ে টানেল-এর খনন কাজ সফলভাবে শেষ হয়েছে।
১১ হাজার ৯৪২ মিটার দীর্ঘ এই সুবিশাল টানেলটি শহুরে রাস্তাঘাট, এলিভেটেড সেতু, বিদ্যমান রেললাইন এবং নদীর প্রধান নেভিগেশন চ্যানেলের নিচ দিয়ে অতিক্রম করেছে।
দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভা এবং পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনকে সংযুক্তকারী হাই-স্পিড রেললাইনের মূল নির্মাণকাজে এই অগ্রগতিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ছেংতু-ছোংছিং, ছোংছিং-সিয়ামেন এবং চেংচৌ-ছোংছিং হাই-স্পিড রেললাইনগুলোকে যুক্ত করার মাধ্যমে এই টানেলটি ছোংছিংয়ের মূল শহরে দুটি প্রধান ট্রাঙ্ক রুট ছোংছিং-সিয়ামেন করিডোর এবং ইয়াংজি রিভার করিডোরের মধ্যে সংযোগ ঘটাবে।
রেলওয়ে কর্তৃপক্ষের মতে, যুগান্তকারী এই প্রকল্পটি অঞ্চলের হাই-স্পিড রেল নেটওয়ার্ককে আরও উন্নত ও সমৃদ্ধ করবে। পাশাপাশি এটি আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং সমন্বিত অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

