দেশে একাধিক লাইফ ও নন লাইফ বীমা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও বীমা শিল্পে বড় অবদান রাখায় জাতীয় বীমা দিবস ২০২২ উপলক্ষ্যে রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও আজীবন স্পেশাল ডাইরেক্টর মরহুম দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানকে সম্মাননা পদক ও স্মারক প্রদান করা হয়।
১ মার্চ সকালে রাজধানীর শেরে বাংলাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহের কাছ থেকে সম্মাননা পদক ও স্মারক (মরণোত্তর) গ্রহণ করেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা, এমপি। খবর বিজ্ঞপ্তির ●
অকা/খবি/ সন্ধ্যা, ১ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
