হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ১৪১তম পর্ষদ সভা ২৭ সেপ্টেম্বর ২০২৩ বিকেলে রাজধানীর মতিঝিলস্থ এল্লাল চেম্বারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. জামাল উদ্দিন চেয়ারম্যান এবং হোসনে আরা নাজ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পর্ষদ সভায় কোম্পানীর পরিচালকবৃন্দসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ফরিদুল আলম উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/বিকেল, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

