দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম ও প্রকৌশলী মো. নুরুল আকতার। কোম্পানির পরিচালনা পর্ষদের ৭৪তম সভায় তারা নির্বাচিত হন।
প্রতিষ্ঠিত ব্যবসায়ি মো. জাহাঙ্গীর আলম জিপিএইচ ইস্পাত, এমআই সিমেন্ট, ক্রাউন পাওয়ার জেনারেশনসহ বিভিন্ন শিল্প গোষ্ঠীর উদ্যোক্তা। প্রকৌশলী মো. নুরুল আকতার দেশের অন্যতম ব্যবসায়ি গোষ্ঠী এনার্জীপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারিগণ কোম্পানির নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ সন্ধ্যা, ২ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

