ফরিদপুর সেলস অফিসে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৫ মার্চ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চীফ সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন অফিসার (সিএসডিও) মো. আরিফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন, এ্যাসিসটেন্ট সেলস ম্যানেজার মো. আরিফুর রহমান, ইরা নাহার দিবা, ব্রাঞ্চ ম্যানেজার বিলকিস বানু, জেরিন রহমান, মো. জুয়েল রানা

সভার সভাপতিত্ব করেন সেলস ম্যানেজার আহসান উল আলম। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/১৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version