Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলার বেচাকেনায় ইচ্ছেমতো দাম নির্ধারণ করা যাবে না

    সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৪:২৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আগাম বা ফরোয়ার্ড ডলার বেচাকেনার দামেও লাগাম টেনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন আর আগের মতো আগাম ডলার বেচাকেনায় ইচ্ছেমতো দাম নির্ধারণ করা যাবে না। ডলারের আগাম বেচাকেনার ক্ষেত্রে বেঁধে দেওয়া দামের সঙ্গে সর্বোচ্চ ১২.১৪ শতাংশ বার্ষিক ভিত্তিতে দাম বাড়ানো যাবে। কোনোক্রমেই এর বেশি বাড়ানো যাবে না। ফলে আগাম বিক্রির ক্ষেত্রে এক বছর মেয়াদে প্রতি ডলারের দাম হবে সর্বোচ্চ ১২৩ টাকা ৩৫ পয়সা। ছয় মাস মেয়াদে প্রতি ডলারের আগাম দাম হবে সর্বোচ্চ  ১১৬ টাকা ৬৮ পয়সা। বর্তমানে প্রতি ডলারের বেঁধে দেওয়া দর সর্বোচ্চ ১১০ টাকা।

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

    সূত্র জানায়, বাজারে সংকট থাকায় আমদানির এলসি খোলার জন্য চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছে না। এ কারণে আমদানিকারকরা এলসি খোলার জন্য আগাম ডলার কিনে রাখছেন। অনেকে আগে এলসি খুললেও এখন দেনা শোধের জন্য আগাম ডলার কিনছেন। যে কারণে বাজারে আগাম ডলারের চাহিদা বেড়েছে। এতে দামও বাড়ছে। বর্তমানে করপোরেট ডিলিংয়ের আওতায় আগাম ডলার ১২২ টাকায়ও বিক্রি হচ্ছে। বিভিন্ন মেয়াদি ডলার ১১৪ থেকে ১২৫ টাকা দরেও বিক্রি হচ্ছে। এ কারণেই আগাম ডলার বাজারে শৃঙ্খলা আনতে কেন্দ্রীয় ব্যাংক এখন দর বেঁধে দিয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, আগাম ডলার বেচাকেনার দাম নির্ধারিত হবে ছয় মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে। প্রতিমাসে কেন্দ্রীয় ব্যাংক এই সুদের হার ঘোষণা করছে। বর্তমানে ছয় মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হার ৭ দশমিক ১৪ শতাংশ। এর সঙ্গে আরও ৫ শতাংশ যোগ করতে পারবে ব্যাংকগুলো। ফলে আগাম ডলার বেচাকেনার ক্ষেত্রে ব্যাংকগুলো প্রিমিয়াম হিসাবে সর্বোচ্চ ১২ দশমিক ১৪ শতাংশ যোগ করতে পারবে। বর্তমানে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) আমদানিতে প্রতি ডলারের বেঁধে দেওয়া দর হচ্ছে সর্বোচ্চ ১১০ টাকা। নতুন নিয়মে আগাম বেচাকেনার ক্ষেত্রে এক বছর মেয়াদে এর সঙ্গে আরও ১২ দশমিক ১৪ শতাংশ প্রিমিয়াম যোগ করা যাবে। এ হিসাবে এক বছর মেয়াদে আগাম ডলার বেচাকেনার দর হবে সর্বোচ্চ ১২৩ টাকা ৩৫ পয়সা। 

    একই সঙ্গে ছয় মেয়াদের সর্বোচ্চ দর হবে ১১৬ টাকা ৬৮ পয়সা। এভাবে আগাম সময় অনুযায়ী ডলারের দাম কমবেশি হবে। বাফেদা ডলারের নতুন দাম নির্ধারণ করলে বা কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বিলের সুদের হারের পরিবর্তন করলে ডলারের দামেও পরিবর্তন আসবে।

    সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রাবাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

    অকা/ব্যাংখা/অপ্র/ সকাল, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ডলার বেচাকেনায় ইচ্ছেমতো দাম নির্ধারণ করা যাবে না

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.