Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৮ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডিম ও ব্রয়লার মুরগির দরপতনে পোলট্রি খাত চরম সংকটে

    জুলাই ২০, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ডিম ও ব্রয়লার মুরগির দরপতনের কারণে দেশের পোলট্রি খাত গভীর সংকটে পড়েছে। দেশের প্রধান প্রাণিজ প্রোটিনের উৎস এই খাত বর্তমানে চরম ধসের মুখে। হাজার হাজার প্রান্তিক খামারি ও এক দিনের বাচ্চা উৎপাদনকারী হ্যাচারিগুলো সীমাহীন লোকসানের মধ্যে রয়েছে। খামারি ও সংশ্লিষ্টদের অভিযোগ, ব্রয়লার মুরগি ও লেয়ারের ডিমের অস্বাভাবিক দরপতনের কারণে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের লক্ষ লক্ষ খামারি মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

    সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের খামারগুলোতে প্রতি পিস ডিমের দাম নেমে এসেছে সাড়ে ৭ টাকায় এবং প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম কমে দাঁড়িয়েছে মাত্র ১১০ টাকা, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। জুনের শেষ সপ্তাহে এক দিনের ব্রয়লার বাচ্চা বিক্রি হয়েছে মাত্র ৮ থেকে ১৪ টাকায়, যেখানে উৎপাদন খরচ গড়ে ৩৫ থেকে ৪০ টাকা। এই অস্বাভাবিক দরপতন হ্যাচারিগুলোর জন্য বিপুল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

    বাজারে মুরগির দাম না বাড়ায় খামারিরা নতুন করে খামারে বাচ্চা তোলার আগ্রহ হারিয়ে ফেলেছেন। খামারিরা জানিয়েছেন, বাজারদর স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা নতুন করে উৎপাদন বাড়াবেন না। স্থানীয় ডিলারদের মতে, মুরগির দাম না বাড়লে এক দিনের বাচ্চার দামও বাড়বে না। এর ফলে এক দিনের বাচ্চা উৎপাদনকারী কোম্পানিগুলো শত শত কোটি টাকা লোকসানের মুখে পড়েছে।

    রাজশাহীর পবা থানার আলীমগঞ্জের খামারি জান্নাতুল ফেরদৌসী বলেন, অতি গরম, রানিক্ষেত রোগের প্রাদুর্ভাব এবং নজিরবিহীন দরপতনে আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি। এখন মুরগির দাম এত কম যে খরচও উঠছে না, উল্টো ঋণের বোঝা দিন দিন বাড়ছে। কাশিয়াডাঙ্গার মো. মামুনুর রশিদ জানান, আগে ৮০ টাকা দরে বাচ্চা কিনেও লাভ হতো, কিন্তু এখন ৫ থেকে ৭ টাকায় বাচ্চা কিনেও খরচ উঠছে না। টানা লোকসানে তিনি খামার বন্ধ করার চিন্তা করছেন।

    গোদাগাড়ীর তরুণ খামারি জিয়ারুল ইসলাম বলেন, আমার ৪২০০ লেয়ার মুরগি থেকে প্রতিটি ডিম উৎপাদনে খরচ হয় ১০ টাকা, অথচ সাড়ে ৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। আগে ১১ টাকায় ডিম বিক্রি করতে পারলে লাভ হতো। এভাবে চলতে থাকলে অনেক খামারি খামার গুটিয়ে ফেলতে বাধ্য হবেন। এ ছাড়া গোদাগাড়ীর মইশাল বাড়ির আব্দুল জলিল, যিনি ২০ বছর ধরে পোলট্রি শিল্পের সঙ্গে যুক্ত, বলেন, টানা লোকসানের কারণে আমি আমার লেয়ারের খামার বন্ধ করেছি। আগে মাসে ৭০ হাজার ব্রয়লার বাচ্চা বিক্রি করতাম, এখন নেমে এসেছে ৪৮ হাজারে। আমার তত্ত্বাবধানে থাকা ৫০টি খামারের মধ্যে ৩৫টি বন্ধ হয়ে গেছে।

    অর্থনীতিবিদদের মতে, এই দরপতনের মূল কারণ চাহিদা-সরবরাহের ভারসাম্যহীনতা এবং মৌসুমি প্রভাব। গ্রীষ্মকালে মুরগি ও ডিমের চাহিদা কমে যায়, অথচ উৎপাদন একই থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী বলেন, বাজারে দাম নির্ধারণ হয় চাহিদা ও সরবরাহের ওপর। সিন্ডিকেটের অভিযোগ প্রায়শই প্রমাণ ছাড়া তোলা হয়। যদি কোনো সিন্ডিকেট থাকত, তাহলে তারা কখনোই এত বড় লোকসান মেনে নিত না। এই পরিস্থিতিতে সরকারের উচিত বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা এবং প্রয়োজন হলে রেফারির ভূমিকা পালন করা।

    পোলট্রি শিল্প দেশের প্রাণিজ প্রোটিনের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ সরবরাহ করে। প্রায় ৬০ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান এই খাতের ওপর নির্ভরশীল। বছরে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার বাজারমূল্য রয়েছে এই খাতের। শিল্পের এই ধস খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

    বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, যখন দাম অস্বাভাবিকভাবে কমে যায় তখন খুশি হওয়ার কিছু নেই। কারণ এতে বহু খামারি ব্যবসা ছেড়ে দেবেন এবং ভবিষ্যতে পোলট্রি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। তাই সরকারের উচিত প্রান্তিক খামারিদের রক্ষায় ন্যূনতম মূল্য নির্ধারণ করা, ফিড ও ইনপুটের দাম নিয়ন্ত্রণ করা, সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়া এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া।

    বর্তমান পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে দেশের প্রধান প্রোটিনের উৎস পোলট্রি শিল্প ভয়াবহ ক্ষতির মুখে পড়বে এবং তা দীর্ঘমেয়াদে ভোক্তাদের জন্য আরও বড় বিপর্যয় বয়ে আনবে। ●
    অকা/প্র/ই/সকাল/২০ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    নবম পে-স্কেলে বাড়তে পারে বেতন-ভাতা

    ধানে দাম নেই, খরচে দিশেহারা কৃষক

    কোরবানির আগে কমেছে মসলার দাম

    ডিএপি কারখানা চালু হচ্ছে আজ

    পর্যবেক্ষণ লেখকের নিজস্ব
    দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ রক্ষাকবচ নয়

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    নতুন নোট সংকটে চাপে ব্যাংকগুলো

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    আস্থাহীনতায় চাপে শেয়ার বাজার

    নবম পে-স্কেলে বাড়তে পারে বেতন-ভাতা

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    মিউচুয়াল ফান্ডে নতুন নীতিমালায় উচ্ছ্বাস

    ঈদের আগে চাঙ্গা প্রবাসী আয়

    অনিরাপদ অভিবাসনের কারণ ও প্রতিকার

    ধানে দাম নেই, খরচে দিশেহারা কৃষক

    কোরবানির আগে কমেছে মসলার দাম

    গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ডিএপি কারখানা চালু হচ্ছে আজ

    ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

    আকুর বিল পরিশোধ
    ৩৪ বিলিয়নের নিচে নামল দেশের রিজার্ভ

    পর্যবেক্ষণ লেখকের নিজস্ব
    দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ রক্ষাকবচ নয়

    ডলারের বাইরে ঋণ ভাবনায় বাংলাদেশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.