দেশের ‘কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ঢাকাস্থ সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কোম্পানীর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, কোম্পানীর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●

অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version