Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দুরবস্থা বিদেশি বিনিয়োগে

    জানুয়ারি ২২, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট ১০ কোটি ৪৩ লাখ ডলারের এফডিআই এসেছে। গত অর্থ বছরের একই সময়ের চেয়ে যা ৭১ শতাংশ কম। দেশে প্রত্য বিদেশি বিনিয়োগের (এফডিআই) খরা কাটছে না, উল্টো পরিস্থিতির অবনতি হচ্ছে। বাংলাদেশে এক প্রান্তিকে এফডিআই এতটা কমে যাওয়ার ঘটনা সম্প্রতি আর ঘটেনি।

    বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, এক প্রান্তিকে এত কম এফডিআই গত ১১ বছরে কখনো আসেনি। ২০১৪ সাল থেকে প্রান্তিকভিত্তিক এফডিআইয়ের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে তার আগের বছরগুলোর সঙ্গে জুলাই-সেপ্টেম্বরের এফডিআইয়ের তুলনা করা যায়নি। ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা চলছে। এমন প্রোপটে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাবে না।

    এফডিআই নিয়ে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট নতুন বিনিয়োগ বা ইকুইটি এসেছে মাত্র ৭ কোটি ৬৮ লাখ ডলার। তার আগের প্রান্তিকেও (এপ্রিল-জুন) নতুন বিনিয়োগ এসেছিল প্রায় তিন গুণ ২১ কোটি ডলার।

    চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট নিট এফডিআইয়ের ৭ কোটি ২৯ লাখ ডলার পুনর্বিনিয়োগকৃত আয় থেকে আসে। ফলে নতুন ও পুনর্বিনিয়োগ মিলে এসেছে মোট ১৪ কোটি ৯৬ লাখ। তা থেকে আন্ত কোম্পানি ঋণ ৪ কোটি ৫৩ লাখ ডলার বাদ দিয়ে নিট হিসাব দাঁড়ায় ১০ কোটি ৪৩ লাখ ডলার। বাংলাদেশের এফডিআইয়ের বড় অংশই আগে থেকে দেশে বিনিয়োগ করা কোম্পানির আয় পুনর্বিনিয়োগের মাধ্যমে আসে।

    মতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ অর্থ বছরেও এফডিআই কমেছে। বিদায়ী ২০২৩-২৪ অর্থ বছর দেশে ১৪৭ কোটি ডলারের এফডিআই এসেছে। এই বিনিয়োগ ২০২২-২৩ অর্থ বছরের তুলনায় ৮ দশমিক ৮০ শতাংশ কম। ওই অর্থবছর ১৬১ কোটি ডলারের এফডিআই এসেছিল।

    সামগ্রিকভাবে এফডিআই কমে যাওয়ার নতুন বিনিয়োগ (ইকুইটি) ও পুনর্বিনিয়োগ কমেছে। গত অর্থ বছরে আসা মোট ১৪৭ কোটি ডলারের এফডিআইয়ের মধ্যে ৪৫ শতাংশ বা ৬৭ কোটি ডলার হচ্ছে নতুন বিনিয়োগ। অর্থাৎ নতুন বিনিয়োগ আসার হার দুই অর্থ বছর ধরেই কমছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, ‘জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রবৃদ্ধির হারও অনেক কমে গেছে। ওই সময় রাজনৈতিক অস্থিরতা ছিল। ফলে এফডিআই কমে যাওয়াও স্বাভাবিক। এমনিতেই দেশের যে ব্যবসায়িক পরিবেশ, তাতে আমরা তেমন একটা এফডিআই পাই না। এর মধ্যে নতুন বিনিয়োগ আরও কম। ব্যবসায়িক পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা। ফলে ২০২৫ সালেও এফডিআই বা দেশি বিনিয়োগেও তেমন একটা গতি আসবে বলে তিনি মনে করেন না।’

    বছরের পর বছর বিভিন্ন সমস্যার কারণে আগে থেকেই বিনিয়োগে গতি কম। জিডিপির শতকরা হিসাবে বেসরকারি বিনিয়োগ তিন বছর ধরে কমছে। দেশে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে মূল চ্যালেঞ্জ দুর্নীতি। চলতি বছরও প্রায় ১৭ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে ব্যবসার প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন। ●

    অকা/আখা/ফর/রাত/২২ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.