Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহারে পরিবর্তন এসেছে

    ডিসেম্বর ১৮, ২০২৪ ৪:১৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের রাজনৈতিক পট পরির্বতনের পর দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহারেও পরিবর্তন এসেছে। বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম স্থানে। এটি আগেও ছিল। তবে দ্বিতীয় স্থানে পরিবর্তন এসেছে। আগে দ্বিতীয় স্থানে ছিল ভারত। অক্টোবরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে থাইল্যান্ড। দেশটিতে ১ মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে ১৬ কোটি টাকা। তৃতীয় অবস্থানে নেমে গেছে ভারত। চতুর্থ অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।

    বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে প্রতিমাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোক্তাদের সার্বিক খরচের তথ্য তুলে ধরা হয়। দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে।

    প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিরা এ দেশের দেওয়া ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৪২ কোটি টাকা। অক্টোবরে এই খরচ একলাফে বেড়ে দাঁড়ায় ৫৭ কোটি টাকায়। এতেই বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে দ্বিতীয় স্থানে উঠে আসে থাইল্যান্ড। মোট খরচের ১১ দশমিক ৪২ শতাংশ খরচ করেছে দেশটিতে। যেটি সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৮৮ শতাংশ। সেপ্টেম্বরে ভারতে খরচ হয়েছিল ১২ দশমিক ৮ শতাংশ। অক্টোবরে তা কমে হয়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ।

    এর কারণ হিসাবে জানা গেছে, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে ভিসা দেওয়া সীমিত করে ফেলা হয়েছে। ফলে বাংলাদেশের মানুষ ভারতে যেতে পারছে কম। এতে করেই ভারতে ক্রেডিট কর্ডের খরচ কমে গেছে। ফলে বাংলাদেশের মানুষ এখন বেশি যাচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর। এতে এসব দেশে ক্রেডিট কার্ডের ব্যবহারও বাড়ছে।

    অক্টোবরে দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশ বেড়েছে। দেশের অভ্যন্তরে ১ মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৯৭ কোটি টাকা বা প্রায় সাড়ে ৭ শতাংশ। আর বিদেশে খরচ বেড়েছে ৭৮ কোটি টাকা বা সাড়ে ১৮ শতাংশের বেশি। অক্টোবরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে ২ হাজার ৮৬৬ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৬৯ কোটি টাকা। অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৯৯ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৪২১ কোটি টাকা। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ব্যবহার এখন যুক্তরাষ্ট্রে। অক্টোবরে দেশটিতে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা, সেপ্টেম্বরে হয়েছিল ৭৭ কোটি টাকা। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৭ কোটি টাকা বা সোয়া ৮ শতাংশের বেশি।

    প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা খরচ করেছেন ক্রেডিট কার্ডে মোট খরচের ১৬ দশমিক ৮৯ শতাংশ। সেপ্টেম্বরে করেছিলেন ১৮ দশমিক ২৩ শতাংশ। অক্টোবরে থাইল্যান্ডে খরচ বাড়ায় যুক্তরাষ্ট্রে খরচ কিছুটা কমেছে। সিঙ্গাপুরে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ করেছিলেন ৭ দশমিক ২২ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ।

    এর বাইরে যুক্তরাজ্যে ৭ দশমিক ৫৪ শতাংশ, মালয়েশিয়ায় ৬ দশমিক ৩২ শতাংশ, কানাডায় ৫ দশমিক ৪০ শতাংশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ৪ দশমিক ২ শতাংশ করে খরচ করেছেন।

    বিদেশে ক্রেডিট কার্ডে খরচের দিক থেকে থাইল্যান্ডের পরই বেড়েছে সিঙ্গাপুরে। দেশটিতে অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৩ কোটি টাকা, সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৩০ কোটি টাকা। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে দেশটিতে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৩ কোটি টাকা।

    এদিকে ক্রেডিট কার্ড থেকে নগদ অর্থ উত্তোলন বেড়ে গেছে। সেপ্টেম্বরে নগদ তোলার পরিমাণ ছিল ৩৮ কোটি টাকা। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৮০ লাখ টাকা। বিভিন্ন ধরনের কার্ডের মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে ভিসা কার্ড। কারণ এ কার্ড স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করা যায়। এরপরই রয়েছে মাস্টার কার্ড, ইউনিপে, অ্যামেক্স। ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ১৮ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.