Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দ্রুতগতিতে বড় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির বাজার

    জুলাই ৩০, ২০২৩ ৪:৩৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অত্যন্ত দ্রুতগতিতে বড় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির বাজার।এনক্রিপশন অ্যালগরিদমে তৈরি ডিজিটাল মুদ্রাটিতে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা নজরদারির উপায় এখনো বের করতে পারেননি বৈশ্বিক আর্থিক খাতের হর্তাকর্তারা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা এখন ক্রিপ্টোকারেন্সিকে দেখছেন বিশ্বব্যাপী কর-রাজস্ব ব্যবস্থার জন্য এক বড় ভবিষ্যৎ হুমকি হিসেবে।

    এ বিষয়ে তাদের ভাষ্য হলো দ্রুত সম্প্রসারণশীল বাজার এবং লেনদেনকারীর পরিচয় গোপন রাখার সুযোগের কারণে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনকে কোনো ধরনের কর ব্যবস্থার আওতায় আনা সম্ভব হচ্ছে না। এখনও এর ব্যবহার অনেক সীমিত। যত ব্যাপকতা পাবে, এটিকে যথাযথভাবে কর ব্যবস্থার আওতায় নিয়ে আসা ততই কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে বিভিন্ন দেশের কর-রাজস্ব ব্যবস্থার কার্যকারিতা ধরে রাখার পথে বড় এক হুমকি হয়ে উঠতে পারে ক্রিপ্টোকারেন্সি। 

    বৈশ্বিক লেনদেন ব্যবস্থায় ক্রিপ্টোকারেন্সির যাত্রা ২০০৯ সালে। প্রথম ক্রিপ্টোকারেন্সি হিসেবে চালু হয় বিটকয়েন। এর পর থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি ক্রিপ্টোকারেন্সি চালু হয়েছে। যদিও এখনো ক্রিপ্টোকারেন্সির বাজারে নিজের আধিপত্য ধরে রেখেছে বিটকয়েন। 

    আইএমএফের নতুন এক পলিসি পেপারে এ নিয়ে বলা হয়, ক্রিপ্টোকারেন্সির ব্যবহার এখনো অনেক ব্যাপক হয়ে ওঠেনি। বিভিন্ন দেশের সরকারের উচিৎ ডিজিটাল মুদ্রাটির ব্যবহার সীমিত থাকা অবস্থায়ই এতে কর আরোপের উপায় বের করা। কর-রাজস্ব ব্যবস্থার সুরক্ষা দেয়ার পাশাপাশি এর ফাঁকফোকরগুলো কমিয়ে আনার জন্যই বিষয়টি এখন দিনে দিনে আরো অপরিহার্য পড়েছে।

    এক সময় ক্রিপ্টোকারেন্সিকে দেখা হয়েছে প্রাতিষ্ঠানিক আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টতা এড়িয়ে এবং সরকারি নিয়ন্ত্রণ-নজরদারির বাইরে থেকে স্বাধীন লেনদেনের উপায় হিসেবে। যদিও এল সালভাদোর ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো কোনো কোনো দেশ এরই মধ্যে বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

    আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স ডিভিশনের চার বিশেষজ্ঞ সম্প্রতি এক নিবন্ধে উল্লেখ করেন, বিশ্বব্যাপী তোলপাড় তুললেও সমালোচকদের চোখে সম্পদ হিসেবে ক্রিপ্টোকারেন্সি আদতে মূল্যহীন। বরং তারা এটিকে দেখছেন অপরাধ, প্রতারণা ও জুয়ার একটি ফ্রন্ট হিসেবে। একই সঙ্গে এর বিনিময় হারের অস্থিতিশীলতাও অনেক বেশি। যেমন এক দশক আগেও বিটকয়েনের বিনিময় হার ছিল ২০০ ডলার। ২০২১ সালে তা উঠে দাঁড়ায় ৭০ হাজার ডলারের কাছাকাছি। বর্তমানে তা প্রায় ২৯ হাজার ডলার।    

    গত বছর দেউলিয়া হয়ে পড়ে বাহামাভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ও হেজ ফান্ড এফটিএক্স। সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স ও কয়েনবেজের বিরুদ্ধে মামলা করেছে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এ দুই ঘটনা ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে উঠেছে জানিয়ে আইএমএফ বলছে, দেশে দেশে নীতিনির্ধারক মহলেও বিষয়টিতে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে বিষয়টিকে আইনী কাঠামোয় নিয়ে আসার দাবিও।

    পরিস্থিতি যাই হোক না কেনো ক্রিপ্টো অ্যাসেটকে এখন কর ব্যবস্থার আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন আইএমএফের বিশেষজ্ঞরা। যদিও এক্ষেত্রে ক্রিপ্টোর শ্রেণিভুক্তিকরণের প্রশ্নটিরও সমাধান হওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। 

    এ বিষয়ে তাদের ভাষ্য হলো কেউ যদি মুনাফার জন্য ক্রিপ্টো বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য সম্পদের মতোই মুনাফার ওপর কর আরোপ করতে হবে। আবার নগদ অর্থে ক্রয়ের ক্ষেত্রে যেমনটি হয়ে থাকে, ক্রিপ্টোয় কেনাকাটার ক্ষেত্রেও সেভাবেই বিক্রয় কর বা মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করতে হবে। কিন্তু ক্রিপ্টো অ্যাসেটকে কর ব্যবস্থার আওতায় আনতে হলে সবার আগে যে প্রশ্নটির সমাধান হওয়া প্রয়োজন; সেটি হলো— ক্রিপ্টোকারেন্সিকে কি সম্পত্তি নাকি মুদ্রা? ভ্যাট বা বিক্রয় কর আরোপ করতে হলে এটিকে শ্রেণিভুক্ত করতে হবে মুদ্রা হিসেবে। আবার আয়কর আরোপ করতে হলে এটিকে শ্রেণিভুক্ত করতে হবে সম্পদ করতে হবে। ক্রমপরিবর্তনশীলতার কারণে ক্রিপ্টো লেনদেনকে শ্রেণিভুক্ত করা কঠিন হলেও অসম্ভব নয়।

    ক্রিপ্টোকারেন্সির বাজারের পরিস্থিতি এখন ক্রমেই পরিবর্তন হচ্ছে। ২০২১ সালে এর বিনিময় হার সর্বোচ্চে উঠেছিল। ওই সময় যদি ক্রিপ্টোর বাজারে মুনাফার ওপর ২০ শতাংশ হারে করা আরোপ করা হতো তাহলে বিশ্বব্যাপী কর-রাজস্ব আহরণ বাড়তো ১০ হাজার কোটি ডলার, যা ওই সময়ের মোট বৈশ্বিক করপোরেট আয়কর রাজস্বের ৪ শতাংশ বা মোট কর আহরণের দশমিক ৪ শতাংশ। কিন্তু ২০২১ সালে সর্বোচ্চে ওঠার পর থেকে এখন পর্যন্ত বৈশ্বিক ক্রিপ্টো বাজার মূলধন হারিয়েছে প্রায় ৬৩ শতাংশ। সেক্ষেত্রে বর্তমানে এখান থেকে কর রাজস্ব আহরণও অনেকটা কমে আসার কথা ছিল। 

    আইএমএফ বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, বর্তমান বাজার আকৃতিকে বিবেচনায় নিলে স্বাভাবিক পরিস্থিতিতে বৈশ্বিক ক্রিপ্টো কর রাজস্ব আহরণের আকার হওয়ার কথা বছরে আড়াই হাজার কোটি ডলারের কিছু কম।

    অকা/ব্যাংখা/সকাল, ৩০ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    দ্রুতগতিতে বড় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.