Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নতুন পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক

    ডিসেম্বর ১৯, ২০২৪ ৪:৫৭ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আমদানি চাহিদা বৃদ্ধি ও রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের তোড়জোড়ের মধ্যে চড়ছে মার্কিন ডলারের দাম।

    কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দর ১২০ টাকা হলেও ১৭ ডিসেম্বর কয়েকটি বেসরকারি ব্যাংক রেমিটেন্স কিনেছে ১২৬ টাকা ৫০ পয়সা থেকে ১২৭ টাকায়। মানি এক্সচেইঞ্জ প্রতিষ্ঠানগুলোও বেশি দরে বিক্রি করছে ডলার ।

    সার্বিক পরিস্থিতি বিবেচনায় টাকা ও ডলারের বিনিময় হার নির্ধারণে ‘নতুন মেকানিজম’ চালুর কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। ১৯ ডিসেম্বর এ সংক্রান্ত সার্কুলার জারি হবে বলে জানিয়েছেন তিনি।

    রোজাকে সামনে রেখে বেড়েছে আমদানি চাহিদা। অপরদিকে আইএমএফ এর শর্ত মেনে ডিসেম্বর শেষে নিট রিজার্ভ ১৫ দশমিক ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ব্যাংক। সেজন্য ‘ডলার বিক্রি না করে’ উল্টো বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এ অবস্থায় আমদানি ব্যয় বেড়ে নভেম্বরে বেড়ে যাওয়া মূল্যস্ফীতি আরও চড়তে পারে।

    বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “ডলার দর বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। মূলত আসন্ন রোজাকে কেন্দ্র করে আমদানি বাড়াচ্ছে ব্যাংকগুলো। তাতে ডলারের চাহিদা বেড়েছে। তবে আমদানির চাহিদা মোতাবেক রেমিটেন্স ও রফতানির প্রবাহ এখনও পর্যাপ্ত নয়।

    আবার কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে। তাতে অনেক ব্যাংক ইন্টারব্যাংকে ডলার না দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে। আর বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোও ব্যাংকগুলোতে বেশি দামে ডলার বিক্রি করছে।

    বেসরকারি একটি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, ব্যাংক দুইটা উৎস থেকে ডলার ক্রয় করে- রেমিটার ও এক্সপোর্টার। রফতানিকারকদের কাছ থেকে যে ডলার কেনা হয় সেটা ১১৯-১২০ টাকার মধ্যেই কেনা হয়। আর রেমিটেন্স কেনা হয় আরেকটু বেশি দামে। এ দুটোর টাকাকে গড় করে এলসি খোলা হয়।

    বাংলাদেশ ব্যাংক আগে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করত, সেটা বন্ধ আছে। উল্টো বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়ানো জন্য ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। আর রোজার মাসকে কেন্দ্র করে আমদানি এলসি খোলা বাড়ছে। সেজন্য ব্যাংকগুলোরও এলসি খোলার জন্য ডলারও বেশি দরকার।

    সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মাসুম বলেন, আমরা আশা করি নাই ডলারের দাম এত বাড়বে। কারণ ১২৭-১২৮ টাকা হয়ে যাচ্ছে। আবার বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করছে না।

    দর বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, আমদানির এলসির চাহিদা বেড়ে যাওয়ার জন্য একটা চাপ তৈরি হয়েছে। আরেকদিকে আইএমএফ এর একটা শর্ত রয়েছে যে রিজার্ভ নিচে না নামে।

    মে মাসে ডলার দর বিনিময় হার ‘ক্রলিং প্রেগ’ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তাতে ডলারের দর এক লাফে ৭ টাকা বেড়ে ১১৭ টাকা হয়। এরপর ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে ডলার দর ১২০ টাকা করা হয়। এখন ফের ডলার দর বৃদ্ধির কারণে নতুন পথ খুঁজছে বাংলাদেশ ব্যাংক।

    ডিসেম্বরের মাঝামাঝিতে ডলার দর বেড়ে আমদানি ব্যয় বাড়লে এ মাসে মূল্যস্ফীতি আরও চড়তে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ তথ্যে মূল্যস্ফীতি নভেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশে। আগের মাসে এই হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। ●

    অকা/আখা/ফর/সকাল/১৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.