দেশের বেসরকারি খাতের জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বৃহত্তর কুমিল্লা এরিয়ায় ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।
৬ জুলাই কুমিল্লা এরিয়ার উদ্যোগে নগরীর একটি হোটেলে আয়োজিত বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন গ্রাহকদের মধ্যে বীমা দাবির এই চেক হস্তান্তর করেন। কোম্পানির কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া ও সিলেট অঞ্চলের উন্নয়ন প্রধান এসভিপি মো. মফিজুল ইসলাম, গৌরীপুর ও চাঁদপুর এরিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. শামীম খাঁন ও কুমিল্লা জনবীমা এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান স্বপন। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 9 months আগে
