অর্থকাগজ প্রতিবেদন পুঁজি বাজারে তালিকাভুক্ত বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। খবর প্রতিষ্ঠান সূত্রের।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর বেলা

১২ টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে। সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট।

এদিকে চলতি ২০২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত ৯৬ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। এতে সমন্বিত জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে হাজার ১২০ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছর একই সময় সমন্বিত বেড়েছিল ৫২ কোটি ৭৪ লাখ টাকা এবং সমন্বিত জীবন বীমা তহবিলের পরিমাণ ছিল হাজার ৭১৫ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে চলতি হিসাব বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত প্রিমিয়াম আয় বেড়েছে ১১৩ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। এতে সমন্বিত জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে হাজার ১২০ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা। যা আগের বছর কোম্পানিটির সমন্বিত প্রিমিয়াম আয় বেড়েছিল ১৬ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা এবং সমন্বিত জীবন বীমা তহবিলের পরিমাণ ছিল হাজার ৭১৫ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা।

#

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version