পলিসি বিপণনে সফল প্রধান কার্যালয়ের ৪৭ কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে বেসরকারি জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।
১০ ফেব্রুয়ারি কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিসেম্বর মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী প্রধান কার্যালয়ের ৪৭ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস। কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার প্রমুখ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
