আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর চার শতাধিক সংগঠকদের নিয়ে রোড টু সাকসেস, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শাখা ব্যবস্থাপক ও শেষ প্রান্তিকের বাজেট সভা পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি। আরও উপস্থিত ছিলেন সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি. (অপারেশন)। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ট্রেনিং কনসালটেন্ট মো. আশরাফুল আমিন।
অনুষ্ঠানে সেপ্টেম্বর-২০২৩ মাসের ব্যবসায়িক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেপ্টেম্বর-২০২৩ মাসে ১৭.৫০ (সতেরো কোটি পঞ্চাশ লাখ) টাকার অধিক প্রিমিয়াম এবং ৬৬৯০টি (ছয় হাজার ছয়শত নব্বই) নতুন পলিসি সংগৃহীত হয়। বছরের শেষ প্রান্তিকে ১০০ কোটি টাকার ব্যবসায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারির আয়োজন করা হয়। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ জীবীকো/সখবি/বিকেল, ১৬ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

