Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পতনের ধারায় ধেয়ে আসছে চরম সঙ্কট

    অক্টোবর ২৮, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজি বাজারে পতন আরো গভীর হয়েছে গত সপ্তাহের শেষ দিক থেকে। আর ২৭ অক্টোবর ১৪৯ পয়েন্ট হারানোর মাধ্যমে পতনের সূচকের চার বছরের নতুন রেকর্ড হয়েছে। ২৮ অক্টোবর পতন হয়েছে আরো ৬৬.৮৮ পয়েন্ট। ফলে পতনের এই ধারা পুঁজি বাজারে চরম সঙ্কট ধেয়ে আসছে। অন্তর্বতী সরকারের আমলের ১২ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডিএসইর সূচক এক হাজার ১৪৭ পয়েন্ট। আর বাজার মূলধন ৬০ হাজার ১৫৫ কোটি টাকা কমেছে। নিয়ন্ত্রক সংস্থার দফায় দফায় বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক কোনোই কাজে আসছে না। বিনিয়োগকারীরা পুরোপুরি নিরাশ ও সর্বস্বান্ত। পতন থেকে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। বিক্রির চাপে নাস্তানাবুদ, ক্রেতার সঙ্কট। বেশি ক্রেতা হলো এন ও জেড শ্রেণীর কোম্পানির। চট্টগ্রামে দুটি সূচক গড়ে পতনে সেঞ্চুরি অব্যাহত রেখেছে। বাজার মূলধন ডিএসইতে ০.৫৪ শতাংশ বা আরো তিন হাজার ৪৭৫ কোটি টাকা কমেছে।

    দিনের লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজি বাজারে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলে প্রথম দুই ঘণ্টা। ওই সময় বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৫৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৭২.৯৫ পয়েন্টে ছিল। শরিয়াহ সূচক ১.৯০ পয়েন্ট কমে এক হাজার ১০৫.৮২ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১.৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩২.৫৯ পয়েন্টে চলে আসে। একই সময়ে ডিএসইতে মোট ১৫২ কোটি ৮৬ লাখ টাকার বেচাকেনা হয়। আর ১৯৭টি কোম্পানি দর বৃদ্ধিতে ছিল। এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ৬.৪৪ পয়েন্ট কমে এক হাজার ২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩.৩ কোটি টাকা, যা ২৭ অক্টোবরের তুলনায় ২৮ শতাংশ বেশি।

    ডিএসইর ডিএসইএক্স দিন শেষে আরো ৬৬.৮৮ পয়েন্ট কমে এখন চার হাজার ৮৯৮.৫২ পয়েন্টে, শরিয়াহ সূচক আরো ২০.২৭ পয়েন্ট হারিযে এখন এক হাজার ৮৭.৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আরো ২৫.১০ পয়েন্ট হারিয়ে এখন এক হাজার ৮০৫.৮৯ পয়েন্টে নেমে এসেছে। মূল্যসূচকের এখন অব্যাহত পতন বাজারে আতঙ্কের জন্ম দিয়েছে। ডিএসইতে ১৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৯৬৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড বেচাকেনা হয়েছে মোট ৩৫৭ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা বাজারমূল্যে। যেখানে রোববার লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ৮১ লাখ টাকার। ফলে পতনের বাজারেও লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৪৪ লাখ টাকার বা ১৮ শতাংশ। আর বাজারমূল্য পরিবর্তনের ভিত্তিতে ডিএসইতে ২৮ অক্টোবর লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৫টির বা ২৬.৪৪ শতাংশের, দর পতনের শিকার ২৪৬টির বা ৬১.৯৬ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪৬টির বা ১১.৫৮ শতাংশের।

    দর বৃদ্ধিতে শীর্ষ ১০ : ডিএসইতে ২৮ অক্টোবর সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের বলে ডিএসই তথ্য থেকে জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা এস্কয়ার নিটের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ। আর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৪৭ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে-সামিট এলায়েন্সের ৬.৩২ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৬.২১ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৪৯ শতাংশ, টেকনো ড্রাগসের ৫.২৪ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৫.০১ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৪.৮৯ শতাংশ এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪.৩৯ শতাংশ দর বেড়েছে।

    দর পতনে শীর্ষ ১০ : আর সবচেয়ে বেশি দর কমেছে জেনেক্স ইনফোসিস’র বলে ডিএসইর প্রকাশিত তথ্যে জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ১৪.৯০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় থাকা দুলামিয়া কটনের শেয়ার দর কমেছে ২৭ অক্টোবরের তুলনায় ৯ টাকা ৬০ পয়সা বা ১৩.৮৯ শতাংশ। আর ৩ টাকা ২০ পয়সা বা ১২.৪০ শতাংশ দর কমে যাওয়ায় পতনে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

    এ ছাড়া, শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ভিএফএস থ্রেডের ১১.৫৩ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১০.৬০ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১০.২৮ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৯.৯১ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৮৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯.৭৫ শতাংশ এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৯.৭০ শতাংশ কমেছে।

    ব্লক মার্কেটে ৯৫.১৯ লাখ শেয়ার লেনদেন : ২৮ অক্টোবর ডিএসইর ব্লক মার্কেটে ২৩টি কোম্পানির ৯৫ লাখ ১৯ হাজার ৯৯৩টি শেয়ার ও মিউচুযাল ফান্ড হাতবদল হয়েছে মোট ২৪ কোটি ১১ লাখ ৬৪ হাজার টাকায়। এর মধ্যে ছয় কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বলে ডিএসইর তথ্য থেকে জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলোÑ প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মা, লিনডে বাংলাদেশ, লাভেলো আইসক্রিম এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩২ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসির। ব্যাংকটির ৬০ লাখ শেয়ার মোট ১৪ কোটি ১৬ লাখ টাকায় হাতবদল হয়েছে। এ ছাড়া ব্যাংক এশিয়ার ৩ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার দুই কোটি ৮ লাখ ৮৮ হাজার টাকার, লিনডে বাংলাদেশের ৬২ লাখ ৩০ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৪৪ লাখ ৪৬ হাজার টাকার এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৩৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    এক উদ্যোক্তা ১৩.৭৮ লাখ শেয়ার কিনবে : পুঁজি বাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের এক উদ্যোক্তা ১৩ লাখ ৭৮ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য প্রকাশ করেছে। কোম্পানির উদ্যোক্তা সরোয়ার জামান চৌধুরী ১৩ লাখ ৭৮ হাজার ১৩২টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩১ অক্টোবরের মধ্যে ওই শেয়ার কেনা সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।

    বাজার বিশ্লেষকের অভিমত : পুঁজি বাজার বিশ্লেষণে রয়্যাল ক্যাপিটাল ফিন্যান্সিয়াল পোর্টাল বলছে, পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে সূচক। বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এই চেষ্টার সফলতার কোনো সুস্পষ্ট ইঙ্গিত মিলেনি এখনো। ডিএসইএক্স ৬৬ পয়েন্ট কমে ৪৮৯৮ পয়েন্টে শেষ হয়। অপর দিকে, বাজার লেনদেন ৫৩ কোটি টাকা বেড়ে ৩৫৭ কোটি টাকা হয়েছে। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক (ডিএসইএক্স) নিম্নমুখী ছিল। মূলধন ২৭ অক্টোবরের তুলনায় ০.৫৪ শতাংশ হ্রাস পেয়েছে। যেখানে ভলিউম ২৩ শতাংশ এবং টার্নওভার ১৮ শতাংশ বেড়েছে। ১৯টি সেক্টরের মধ্যে ৩টি সেক্টরের শেয়ারমূল্য বৃদ্ধি পেয়েছে এবং ১৬টি সেক্টরের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে। শুরুতে বাজারে মিশ্র ভাব থাকলেও শেষ এক ঘণ্টায় নেতিবাচক ছিল। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.