অর্থকাগজ প্রতিবেদন ●
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজারে দর পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
১৭ নভেম্বর ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১১৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
১৭ নভেম্বর ডিএসইতে ৫০৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০টি কোম্পানির, বিপরীতে ১৮৫ কোম্পানির দর কমেছে। আর ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। ●
অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/১৭ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
