অর্থকাগজ প্রতিবেদন ●
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা ১৫ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা ২৬ হাজার ২৫০ টন চালের দ্বিতীয় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমভি মারিয়াম এই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। ৩১ জানুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। জাহাজের চালের নমুনা পরীা সম্পন্ন করার পর সেগুলো খালাস করা শুরু হয়েছে।
এর আগে, গত ৫ মার্চ ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার ২৫০ টন চাল বাংলাদেশে আসে। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে জাহাজ এমভি সিবি এবং ভারত থেকে আমদানি করা ১১ হাজার টন সিদ্ধ চাল নিয়ে জাহাজ এইচটি ইউনিটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ●
অকা/আখা/ফর/সন্ধ্যা/১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 12 months আগে
