গত ১৬ সেপ্টেম্বর পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড সাঁথিয়া সার্ভিস সেলের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। সভায় গ্রাহকদের কাছে দাবীর চেক হস্তান্তর করেন প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিনের উপস্থিতিতে সাঁথিয়ায় কোম্পানিতে প্রথম বছরের প্রিমিয়াম ১৫ লাখ টাকার জমা করেছেন গ্রাহকরা।

গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রধান অতিথি বলেন, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স প্রতিষ্ঠার পর থেকে বীমা সেবার মাধ্যমে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থাও নির্ভরতার প্রতীকে রূপান্তরিত হচ্ছে। ২০২৪ সালে গ্রাহকের বীমা দাবী পুরণ করা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। দেশব্যাপী দরিদ্র জনগোষ্ঠীকে জীবন বীমার আওতায় এনে এবং উত্তম সেবার মাধ্যমে বীমাকারীদের স্থিত অর্থের সুরক্ষা নিশ্চিত করাই কোম্পানির প্রধান লক্ষ্য।

সাঁথিয়া সার্ভিস সেল পাবনার সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর ফেরদৌস আহমেদ, সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) কাজী মোতাহার হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. লিটন মিয়া , উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান ও বিভাগীয় প্রধান, বিপনন বিভাগসহ প্রমুখ । খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীপ্র/সখবি/ ২২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version