Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রকাশিত হলো ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

    আগস্ট ১, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    স্বনামধন্য শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের নতুন গ্রন্থ ‘প্রিয়জন আপনজন’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো গতকাল। গুলশানস্থ হোটেল ওয়েস্টিন-এর বলরুমে আয়োজিত এই গ্রন্থের প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও মিডিয়া জগতের স্বনামধন্য মানুষেরা।

    শিশুসাহিত্যসহ নানা ধরনের লেখার পাশাপাশি ফরিদুর রেজা সাগর তার জীবন চলার পথে চলচ্চিত্র, পত্রিকা, সাহিত্য, টেলিভিশনের যেসকল বিখ্যাত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদের নিয়েও লিখেছেন বিভিন্ন সময়ে। এদের মধ্য থেকে বাছাই করা একশ ব্যক্তিত্বকে এক সঙ্গে করে প্রকাশিত হলো ‘প্রিয়জন আপনজন’ শীর্ষক গ্রন্থটি।

    যাদের নিয়ে এ গ্রন্থ লেখা হয়েছে তারা প্রায় সকলেই এ দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির খ্যাতিমান ব্যক্তি। তাই স্বাভাবিকভাবেই ফরিদুর রেজা সাগরের লেখায় তাদের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি বিধৃত হয়েছে সময় আর সংস্কৃতির ইতিহাসও। তাই ‘প্রিয়জন আপনজন’ একটি দালিলিক গ্রন্থও বটে।

    ফরিদুর রেজা সাগর শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, মিডিয়া—নানা ক্ষেত্রের বহু মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত। অনেকের সঙ্গে এ সম্পর্ক অর্ধশতাব্দীরও পুরোনো। তাই তার ‘প্রিয়জন আপনজন’ কোনোমতেই একশ-তে সীমিত হওয়ার মতো নয়। প্রকাশনার সীমাবদ্ধতার জন্যই এরকম একটা সংখ্যা বেছে নিতে হয়েছে। যাদের নিয়ে এ গ্রন্থটি লেখা হয়েছে তাদের মধ্যে অগ্রগণ্য হলেন: আনিসুজ্জামান, ফজলে হাসান আবেদ, রোকনুজ্জামান খান, মুস্তাফা মনোয়ার, সনজীদা খাতুন, ফজলে লোহানী, হুমায়ূন আহমেদ, গোলাম মুস্তাফা, আবদুল্লাহ আল মামুন, গোলাম সারওয়ার, কামাল লোহানী, মোস্তফা কামাল সৈয়দ, হুমায়ূন ফরীদি, সৈয়দ মনজুরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন, রাজ্জাক প্রমুখ। আর গ্রন্থভুক্ত এক শ জনের মধ্যে বায়ান্নজনই প্রয়াত।

    প্রকাশনা অনুষ্ঠানটি ছিল একটু ভিন্ন ধরনের। বইটির লেখক ফরিদুর রেজা সাগর, লেখকের পাঁচ দশকের পুরোনো দুই বন্ধু জনপ্রিয় কথাশিল্পী ইমদাদুল হক মিলন, বহুমাত্রিক শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন এবং ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের মধ্যে আলাপচারিতায় সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। সূত্রধর ছিলেন ফারজানা ব্রাউনিয়া। আর এ আলাপচারিতা থেকে বেরিয়ে আসে বই ও প্রকাশনার নানা তথ্য। ফরিদুর রেজা সাগর ও তাঁর বন্ধুদের নানা কথাও জানা যায়।

    সূচনায় ব্রাউনিয়া প্রশ্ন করেন, ‘প্রিয়জন আপনজন কে?’ উত্তরে ফরিদুর রেজা সাগর বলেন, ‘তারা আমাদের মাঝে থাকে। এখানে উপস্থিত পঁচানব্বই জন মানুষই আমার প্রিয়জন আপনজন।’ ইমদাদুল হক মিলন বলেন, ‘প্রিয়জন আপনজন ছাড়া মানুষ বাঁচতে পারে না।’ ব্রাউনিয়া এবার প্রশ্ন করেন মাজহারুল ইসলামকে, ‘বইটি কেমন কল্পনা করেছিলেন? কল্পনার বাস্তব রূপ কি দিতে পেরেছেন?’ উত্তরে মাজহারুল ইসলাম জানান, বইটির নান্দনিক সৌকর্য ভিন্ন ধরনের করার জন্য পঞ্চাশটির উপরে ডামি করা হয়েছিল; করা হয়েছিল বেশ কয়েকটি প্রচ্ছদ। আর প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বইয়ের প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে চট। প্রচ্ছদের গুরুত্বের কথা বলেন বইটির প্রচ্ছদশিল্পী আফজাল হোসেনও। জানান ‘প্রিয়জন আপনজন’-এর শুধু প্রচ্ছদের মোড়ক উন্মোচনকে ঘিরে গত ৭ মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর বইটির প্রকাশনা অনুষ্ঠানটিও হচ্ছে ভিন্ন ধরনের।

    ইমদাদুল হক মিলন ‘অন্যপ্রকাশ’ তথা মাজহারুল ইসলামকে ধন্যবাদ জানান ‘প্রিয়জন আপনজন’-এর মতো একটি অসাধারণ গ্রন্থ প্রকাশ করার জন্য। তিনি বলেন, ‘অন্যপ্রকাশ’ বরাবরই প্রকাশনায় নান্দনিক সৌকর্যের ছাপ রেখে চলেছে।

    মাজহারুল ইসলাম বলেন, ত্রিশ বছর ধরে সাগর ভাইয়ের সঙ্গে একসঙ্গে পথ চলছি। তার নানা বই প্রকাশ করেছি ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে। ‘প্রিয়জন আপনজন’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নি। আর এ ক্ষেত্রে ভীষণ সহযোগিতা পেয়েছি আফজাল ভাইয়ের কাছ থেকে। বইয়ের একটি ডামি করার পর যখন মনে হয়েছে, না এটি অন্যভাবে করতে হবে, তখন আমি একা সিদ্ধান্ত নিই নি। ছুটে গেছি সাগর ভাইয়ের কাছে। আর শত ব্যস্ততার মধ্যেও আমার সঙ্গী হয়েছেন আফজাল ভাই।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফারজানা ব্রাউনিয়ার আহ্বানে মঞ্চে আসেন ফরিদুর রেজা সাগরের সহধর্মিণী কনা রেজা, যাঁকে ‘প্রিয়জন আপনজন’ বইটি উৎসর্গ করেছেন ফরিদুর রেজা সাগর।

    কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। তিনি মোট সাতটি গান গেয়ে শোনান। গানগুলো হলো: ‘সুন্দর সুবর্ণ তারুণ্য’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘চিঠি দিয়ো প্রতিদিন’, ‘ফুল যদি ঝরে গিয়ে’, ‘তুমি চোখের আড়াল হও’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ইশারায় শিস দিয়ে’। এছাড়া খুরশীদ আলম গেয়ে শোনান ‘সমাধি’ সিনেমার একটি গান, ‘মাগো মা, ওগো মা’। সবশেষে সাবিনা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানান ‘অন্যপ্রকাশ’-এর পরিচালক আবদুল্লাহ নাসের ও সিরাজুল কবির চৌধুরী।

    উল্লেখ্য, গ্রন্থটি প্রকাশ করেছে ‘অন্যপ্রকাশ’। রয়্যাল সাইজের ৪০৪ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য ৩০০০ টাকা। একটি সুদৃশ্য ব্যাগে বইটি পাওয়া যাবে।

    সর্বশেষ হালনাগাদ 1 week আগে

    ফরিদুর রেজা সাগর

    এই বিষয়ে আরও সংবাদ

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    ​মঞ্চে শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.