Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রকৃতির অপার সৌন্দর্য খাগড়াছড়ি

    জুলাই ২৬, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    হাজারো ছোট-বড় পাহাড়। আর সেই পাহাড় ছুঁয়ে যায় আকাশের মেঘ। শরৎ হেমন্ত এবং শীতে শুভ্র মেঘের খেলাও চলে সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে। চেঙ্গী ও মাইনী নদীতে ঘেঁষা খাগড়াছড়ি অঞ্চল পরিণত হয় প্রকৃতির এক অপরূপ লীলা ভূমিতে। প্রকৃতির অপার সৌন্দর্যকে করেছে আরও নয়নাভিরাম।

    আলুটিলা পর্যটনকেন্দ্র- এটি খাগড়াছড়ির ঐতিহ্যবাহী সবচেয়ে আকর্ষণীয় সুদৃশ্য নয়নাভিরাম পর্যটন স্পট। সূর্যাস্তের পর আলুটিলা থেকে খাগড়াছড়ি দেখা অর্থাৎ রাতের খাগড়াছড়ি শহর যেন আর এক মনলোভা দৃশ্য। দূর থেকে দেখা যায় ঘন কালো অন্ধকারে লাখো বাতির মিটি মিটি আলো। যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা কল্পচিত্র। বলা যায় বিনোদনপ্রেমী একজন পর্যটকের মনো আকর্ষণ উপকরণে ভরপুর। আলুটিলায় পর্যটকদের জন্য বসার এবং পর্যাপ্তব্যবস্থা আছে।

    রহস্যময় সুড়ঙ্গ- আলুটিলা পর্যটনকেন্দ্র পরিদর্শনকালে পর্যটকদের আরেকটি আকর্ষণ। প্রাকৃতিকভাবে সৃষ্ট এ সুড়ঙ্গ দিয়ে এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হওয়া যায়। পাহাড়ের চোরা এ সুড়ঙ্গ দিয়ে একা ভ্রমণ যেকোনো পর্যটকের শরীর শিউরে উঠবে। সুড়ঙ্গ পেরিয়ে নিজেকে দুঃসাহসিক ভাবতে ভালো লাগবে। তবে ভয়ের কোনো কারণ নেই। সুড়ঙ্গে ঢোকার জন্য মশাল পাওয়া যায়।

    রিছাং ঝরণা- আলুটিলার পাদদেশে এই ঝরণাটি অবস্থিত। স্থানীয় মারমারা ঝরনাটিকে রিছাং ঝরনা নাম দিয়েছে। এ ঝরনা থেকে কিছু দূরে প্রায় ৩০ হাত উচ্চতার আরো একটি ঝরনার দেখা মিলবে। পাহাড় আর সবুজের বুক ছিঁড়ে পড়া ঠাণ্ডা পানি অনবরত দুই ঝরনার বুক দিয়ে ছুটে চলছে।

    দেবতা পুকুর- জেলার থেকে ১০ কিলোমিটার দূরে মাইসছড়ির নুনছড়িতে ৭৫০ ফুট ওপরে অবস্থিত ইকটি ভিন্ন প্রকৃতির স্বচ্ছ পানির অপূর্ব প্রাকৃতিক পুকুর।

    স্থানীয় আদিবাসী ত্রিপুরাদের মতে, পাহাড়ের ওপরের এই পুকুরের পানি কখনো কমে না এবং পানি পরিষ্কারও করতে হয় না বলে তার নাম দিয়েছে মাতাই পুখুরি, দেবতা পুকুর। বছরের অধিকাংশ সময় পর্যটকদের আনাগোনা দেখা যায় এ পুকুরে। তবে বিশেষ করে নববর্ষ বা বৈসাবী দিনগুলোতে হাজার হাজার পর্যটকের দেখা মেলে এখানে।

    অরণ্য কুঠির- খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবস্থিত এ বৌদ্ধ মন্দির। এখানে দেখা যাবে দেশের অন্যতম বৃহত্তম বৌদ্ধ মূর্তির। অরণ্য কুঠিরে রয়েছে ৪৮ ফুট উচ্চতার বাংলাদেশের বৃহত্তম বোদ্ধ মূর্তি। বিশাল এলাকাজুড়ে সবুজের পাশাপাশি এ মূর্তি ছাড়াও আরও অনেক মূর্তি দেখা মিলবে।

    তৈদু ছড়া ঝরনা- খাগড়াছড়ি সদর উপজেলা ও দীঘিনালা উপজেলার সীমান্তস্থল দুর্গম সীমানা পাড়া গ্রামে অবস্থিত তৈদুছড়া ঝরনা। আকাঁ-বাকাঁ পথ পাড়ি দিয়ে যেতে হবে এ ঝরণায়। অ্যাডভাঞ্চর এ যাত্রায় যেতে যেতে আপনি দেখতে পাবেন ত্রিপুরা জনগোষ্টীর জীবনযাত্রা। শেষ পর্যায় দেখবেন বিশাল বিশাল হাতির মাথা আকৃতির পাথরের সারি। তারপর বিশাল সেই তৈদু ছড়া ঝরনা। ঝরনার সেই পানির প্রবাহ দিয়ে গেলে দেখতে পাবেন আরও একটি সু উচ্চ ঝরণা।

    জেলা পরিষদ পার্ক- জেলা সদরের জিরো মাইল এলাকায় প্রায় ২২ একর জায়গাজুড়ে এই পার্কটির অবস্থান। দুই পাহাড়ের সংযোগে এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ, রয়েছে বাচ্চাদের জন্য কিডস জোন, এলাকাজুড়ে রয়েছে পর্যটন কটেজ। পার্বত্য জেলা পরিষদের সরাসরি তত্বাবধানে পরিচালিত এই পার্কে রান্না-বান্নাসহ পিকনিক করার আদর্শ জায়গা।

    ডিসি পার্ক- খাগড়াছড়ির মানিকছড়িতে প্রায় ১৬০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে ডিসি পার্ক। তিনটি লেক, পাখির অভয়ারন্য, ট্রি হাউন, জিপ লাইনিং, ক্যাম্পিং, ওয়াটার জিপ লাইনিং, কায়াকিং, কাইম্বিং, আর্চারিসহ প্রকৃতি উপভোগের পাশাপাশি রোমাঞ্চকর অ্যাক্টিভিটি রয়েছে পার্কটিতে। ফলে দিন দিন জনপ্রিয় হচ্ছে পার্কটি।

    যাতায়াত ব্যবস্থা- খাগড়াছড়ি দেখতে যাতায়াত ব্যবস্থা নিয়ে চিন্তার কোন কারণ নেই। ঢাকা থেকে খাগড়াছড়ির বিভিন্ন সমিতির আরামদায়ক বাস ছাড়ে। যেমন এস আলম, সৌদিয়া, শান্তি, শ্যামলী, সেন্টমার্টিন, হানিফ, গ্রিনলাইন ইত্যাদি। ঢাকার সায়াদাবাদ, কমলাপুর, ফকিরাপুল, গাবতলী, কলাবাগান, টিটি পাড়া থেকে টিকিট সংগ্রহ করে খাগড়াছড়ি আসা যায়। আবার ট্রেনে আসতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে এসে চট্টগ্রামের অক্সিজেন থেকে বাসের টিকিট সংগ্রহ করে খাগড়াছড়ি আসা যায়।

    কোথায় থাকবেন- খাগড়াছড়িতে থাকার ব্যবস্থা মোটামুটি ভালো। আধুনিক সুযোগ-সুবিধা সম্পূর্ণ পর্যটন মোটেল। তাছাড়া জেলা সদরে ব্যাক্তি মালিকানাধীন অরণ্যবিলাস, গাইরিং, হিল প্যারাডাইজ, হিল টাচসহ বিভিন্ন হোটেল রয়েছে। রুম অনুযায়ী দেড় হাজার থেকে চার হাজার টাকার মধ্যে এসি-ননএসি রুম পাওয়া যাবে।

    কিভাবে ঘুরবেন- শহরেই চাঁদের গাড়ি, কার, মাইক্রো পাওয়া যায়। দরদাম করে ঘুরে আসতে পারেন পর্যটন এলাকাগুলো। চারদিকে চোখ জোড়ানো পাহাড় আর পাহাড়। এত পাহাড় এত বন-বনানী পাখ-পাখালির কলকাকলি, এত ঝরণায় মুখর জেলা খাগড়াছড়ি। ●

    অকা/পর্যটন/ফর/সন্ধ্যা/২৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 12 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    প্রায় ৭ কোটি বছর পুরনো ডাইনোসর বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

    হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত পণ্যে ২০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.