অর্থকাগজ ডেস্ক
স্পেন ০ : ০ আর্জেন্টিনা (৯০ মিনিট শেষে)
স্পেন–আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হয়নি। স্পেন ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও আদায় করতে পারেনি জয়সূচক গোলটি। অন্য দিকে যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় আর্জেন্টিনা এখন দশ জনের দল।
বিশ্বকাপের ফাইনালে শুরু থেকে প্রত্যাশিত কৌশলেই খেলেছে আর্জেন্টিনা। নিজেদের অর্ধে নেমে এসে রক্ষণে প্রতিরোধ গড়ে খেলেছে তারা। যাতে স্পেনের আক্রমণভাগ সহজে জায়গা তৈরি করতে না পারে। ফলে বলের দখল বেশি থাকলেও আক্রমণে কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পেতে বেগ পেতে হয়েছে স্পেনকে। তাই শুরুর অর্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোলশূন্য অবস্থাতে বিরতিতে গেছে দুই দল।
তবে ম্যাচের শুরুর দিকে গোলের ভালো সুযোগ তৈরি করে স্পেন। ৫ মিনিটে আক্রমণের সূচনা করেন লামিনে ইয়ামাল।
বক্সে ক্রস দেওয়ার চেষ্টা করলে বল প্রতিপক্ষের গায়ে লেগে দানি ওলমোর সামনে চলে যায়। ওলমো দারুণ বুদ্ধিমত্তায় বলটি আবার ইয়ামালের পথেই ফিরিয়ে দেন। বল নিয়ন্ত্রণে নিয়ে শটের প্রস্তুতি নেন এই ফরোয়ার্ড। কিন্তু শেষ মুহূর্তে লিসান্দ্রো মার্টিনেজ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত প্রতিরোধে ব্যর্থ হয় তারা।
সর্বশেষ হালনাগাদ 2 days আগে

