Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রাণ ফিরেছে শেয়ার বাজারে

    জানুয়ারি ১৯, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অব্যাহত পতনের ধারা থেকে বেড় হয়ে এসেছে শেয়ার বাজার। টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। একই সাথে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ছিল ঊর্ধ্বমুখী। তেমনি বেড়েছে শেয়ার বাজারে মূল্যসূচক। এ দিকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

    ১৯ জানুয়ারি বাজার পর্যালোচনায় দেখা যায় ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। একই সাথে উভয় শেয়ার বাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ছিল ঊর্ধ্বমুখী।
    ১৯ জানুয়ারি দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ দশমিক ১৫ পয়েন্ট কমেছে। দিনশেষে ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ১৪৫ পয়েন্টে। এদিকে ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। একই সাথে ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দিনশেষে ১ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।

    ১৯ জানুয়ারি দিনশেষে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ দিকে হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭২টি কোম্পানির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম। ১৯ জানুয়ারি ডিএসইতে ৩৬৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৯৭ পয়েন্ট। দিনশেষে সিএসসিএক্স সূচকের অবস্থান ছিল ৮ হাজার ৭৩৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২ দশমিক ৪৯ পয়েন্ট। দিনশেষে সার্বিক সূচক সিএএসপিআই এর অবস্থান ছিল ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৯৩৬ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এবং সিএসই-৩০ সূচক ২২ দশমিক ৯১ পয়েন্ট কমে ১১ হাজার ৭৮২ পয়েন্টে অবস্থান করছে।

    ১৯ জানুয়ারি সিএসইতে ১৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৫টি কোম্পানির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি শেয়ার ও ইউনিটের দাম। ১৯ জানুয়ারি দিনশেষে সিএসইতে ৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    লোকসান বেড়েছে পাওয়ার গ্রিডের- শেয়ার বাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর-২০২৪) অনিরীতি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় উল্লেখিত সময়ে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

    ১৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তথ্যে দেখা যায় ১৮ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয়। প্রতিষ্ঠানটির তথ্যে দেখা যায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ দশমিক ৮১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১ দশমিক ৪২ টাকা। সেই হিসাবে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ১ দশমিক ৩৯ টাকা বা ৯৭ দশমিক ৮৯ শতাংশ। এ দিকে উল্লেখিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ৪ দশমিক ৭৪ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৩ দশমিক ০২ টাকা।

    দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ দিন দর বৃদ্ধির ১৮৩টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে পাওয়ার এডিএন টেলিকম লিমিটেড। ১৯ জানুয়ারি ডিএসইতে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা ৩০ পয়সা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

    ১৯ জানুয়ারি দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ৫৭ শতাংশ। ১৯ জানুয়ারি দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.