ক্রেতা কম থাকায় অধিকাংশ সবজি জমিতেই নষ্ট হচ্ছে। কৃষি বিভাগ বলছে, একই সঙ্গে মেহেরপুরসহ সারা দেশের শীতকালীন সবজি উঠতে শুরু করেছে তাই এমন দরপতন। ফলে শীতকালীন সবজি ফুলকপির বাম্পার ফলন হলেও উপযুক্ত দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা।

কৃষকের হতাশার খবর চোখে পড়ে চেইন সুপারশপ স্বপ্ন কর্তৃপক্ষের। এর পরপরই প্রতিষ্ঠানটির প্রতিনিধি গিয়ে প্রাথমিকভাবে ১০ হাজার পিস ফুলকপি কেনেন।

ফুলকপি চাষী রকিব আলী বলেন, ‘এক বিঘা জমিতে ফুলকপির আবাদ করতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা। সঙ্গে রয়েছে শ্রমিক ও পরিবহন খরচ। লাভের মুখ না দেখে উল্টো জমিতে ফুলকপি নষ্ট হচ্ছে। তবে সেখানে আশার আলো দেখাল সুপারশপ স্বপ্ন। আমাদের থেকে ১০ হাজার পিস ফুলকপি কিনেছেন তারা। সেখান থেকে আমার কিছু টাকা আয় হয়েছে।’

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, ‘প্রতি বছর মেহেরপুরে ব্যাপকভাবে বাঁধাকপি ও ফুলকপির আবাদ হয়। তবে হঠাৎই দরপতন হয়েছে।’ এমন উদ্যোগ নেয়ার জন্য স্বপ্নকে ধন্যবাদ জানান তিনি।

এ প্রসঙ্গে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের খবরে মেহেরপুরের কৃষকদের এ হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর স্বপ্নের টিম মেহেরপুরের সেই কৃষকের সঙ্গে যোগাযোগ করে এসব ফুলকপি কেনার সিদ্ধান্ত নেয়। খবর বিজ্ঞপ্তির ●

অকা/আখা/ফর/সকাল/৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version