Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বড় উত্থান পুঁজি বাজারে, নতুন স্বপ্নে বিনিয়োগকারীরা

    অক্টোবর ৩১, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণUpdated:অক্টোবর ৩১, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ21
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চরম দুঃস্বপ্ন থেকে নতুন করে প্রত্যাশার স্বপ্ন দেখছে দেশের পুঁজি বাজারের লাখ লাখ বিনিয়োগকারী। দেশের রাজনৈতিক ও ক্ষমতার পটপরিবর্তনের পর যে স্বপ্ন দেখেছিল, মাস না পেরোতেই তা মাটিয়ে মিশে যায় অব্যাহত পতনের স্রোতে। পুঁজি বাজারের সূচক চার বছর পিছিয়ে যায়। চরম হতাশায় পড়ে বিনিয়োগকারীরা। তবে ২৯ অক্টোবরের বাজার যখন সেঞ্চুরির বেশি পয়েন্ট নিয়ে বেশির ভাগ কোম্পানি দর বৃদ্ধিতে ফিরে আসে তখন একটা স্বস্তির আলো দেখে বিনিয়োগকারীরা। ৩০ অক্টোবরে ১৪৭ পয়েন্টসহ ডিএসইতে পৌনে তিন শ’ পয়েন্ট ফিরেছে প্রধান সূচকে। ৩০ অক্টোবর ডিএসইতে ৯৩.৯৫ শতাংশ কোম্পানি দর বৃদ্ধিতে ছিল। আর ইতিবাচক পথে থাকায় বিক্রির চাপ ছিল ৯৭ শতাংশ। দীর্ঘদিন পর পাঁচ শ’ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। বাজার মূলধন ডিএসইতে বেড়েছে ১.৮৫ শতাংশ বা ১২ হাজার ২৬ কোটি টাকা।

    কয়েক মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩০ অক্টোবর ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর পুঁজি বাজারে চতুর্থ বড় উত্থান। এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন ৬ আগস্ট ডিএসইর সূচক বেড়েছিল ১৯২ পয়েন্ট। এরপর ৭ আগস্ট বেড়েছে ১৯৭ পয়েন্ট এবং ৮ আগস্ট বেড়েছে ৩০৬ পয়েন্ট এবং ১১ আগস্ট বেড়েছে ৯১ পয়েন্ট। ওই চার দিনে সূচকের উত্থান হয়েছে ৭৮৬ পয়েন্ট। এরপর ১২ আগস্ট থেকেই শুরু হয় ধারাবাহিক পতন। ১২ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আড়াই মাসে সূচকের পতন হয়েছে ১ হাজার ১৪৭ পয়েন্ট। অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ডিএসইর সূচক ছিল ৫ হাজার ২২৯ পয়েন্ট। ২৮ অক্টোবর সেটি আরো ৩৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৮ পয়েন্টে নেমে যায়।

    দিনের লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, শুরু থেকেই পুঁজি বাজার ঊর্ধ্বমুখী পথেই অগ্রসর হচ্ছিল; যা শেষ পর্যন্ত অব্যাহত থাককে। ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০২.৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২০.০৩ পয়েন্টে চলে আসে। আর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৮.১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩১ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৪১.৭৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০০ পয়েন্টে উঠে আসে। ওই সময়ে ডিএসইতে মোট ১৯২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    দিন শেষে ডিএসইর সূচক ‘ডিএসইএক্স’ ১৪৭.৫১ পয়েন্ট বেড়ে বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৪.৮৩ পয়েন্টে। ‘ডিএসইএস’ ২২.৫৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৬.২১ পয়েন্টে এবং ‘ডিএসই-৩০’ সূচক ৫৭.৫৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৯১৫.৮০ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইতে ২১ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৯৬৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৫১৯ কোটি ৩১ লাখ ২৬ হাজার ৯৯০ টাকা বাজার মূল্যে। যেখানে ২৯ অক্টোবর লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকা। ফলে লেনদেন বেড়েছে ১৭২ কোটি টাকা বেড়েছে। ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭৩টির বা ৯৩.৯৫ শতাংশের, বিপরীতে ১৫টির দর কমেছে। পাশাপাশি ৯টির দর অপরিবর্তিত রয়েছে। আর মিউচুয়াল ফান্ড ৩৭টি লেনদেনে অংশ নেয়। ৩৭টিরই দর বেড়েছে। বাজার মূলধন ১.৮৫ শতাংশ বা ১২ হাজার ২৫ কোটি ৯১ লাখ টাকা বেড়ে এখন ছয় লাখ ৬৩ হাজার ৭২২ কোটি ৬৩ লাখ টাকায় উন্নীত হয়েছে।

    দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি : ডিএসইতে ৩০ অক্টোবর সর্বোচ্চ দর বেড়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বলে ডিএসইর প্রকাশিত তথ্য থেকে জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর ২৯ অক্টোবর থেকে ৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ১০ শতাংশ। আর ৪ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকা রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ ছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ১০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১০ শতাংশ, নাভানা ফার্মার ১০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ শতাংশ দর বেড়েছে।

    দরপতনের শীর্ষ ১০ কোম্পানি : ৩০ অক্টোবর ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির। ব্যাংকটির শেয়ার দর ২৯ অক্টোবর থেকে ২ টাকা ৪০ পয়সা বা ৭.৯২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে ব্যাংকটির শেয়ার। আর বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের থেকে ৭০ পয়সা বা ৬.০৩ শতাংশ। ৬ টাকা ৭০ পয়সা বা ১২.৯৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকায় রয়েছে নিউলাইন কোথিংস লিমিটেড। এ ছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২.১৮ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১.৬৬ শতাংশ, ডেসকোর ১.৪৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১.৪২ শতাংশ, খান ব্রাদার্সের ১.২৫ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১.১৭ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর ১.১৬ শতাংশ কমেছে।

    ব্লক মার্কেটে ৫ কোম্পানির ১৫.৩৪ কোটি টাকার ট্রেড : ডিএসইর ব্লক মার্কেটে ৩০ অক্টোবর ২৮টি কোম্পানির ৭৩ লাখ ৭১ হাজার ২৬৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড মোট ২০ কোটি ১৪ লাখ ৪২ হাজার টাকায় হাতবদল হয়েছে। এর মধ্যে পাঁচ কোম্পানির সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে। কোম্পানিগুলো হলোÑ লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো, ব্যাংক এশিয়া ও সাইহাম কটন মিলস লিমিটেড। এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৪ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। কোম্পানিটির চার কোটি ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওরিয়ন ইনফিউশিনের দুই কোটি ৮৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর দুই কোটি ৭২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক এশিয়ার এক কোটি ৮৬ লাখ টাকার এবং সাইহাম কটন মিলস লিমিটেডের এক কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    চট্টগ্রাম স্টকে ৮০.৬৪ শতাংশের দর বৃদ্ধি : দেশের অন্যতম পুঁজি বাজার চট্টগ্রাম স্টকে দু’টি সূচক গড়ে তিন সেঞ্চুরির পয়েন্ট হাঁকিয়ে সূচক বেড়েছে। আরেকটি প্রায় দুই সেঞ্চুরিকে স্পর্শ করেছে। ৮০.৬৪ শতাংশ কোম্পানি দর বৃদ্ধিতে ছিল। সিএএসপিআই ৩৩০.২৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৩১.৯১ পয়েন্ট, সিএসসিএক্স ১৯২.৮২ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ২২.৪৪ পয়েন্ট বেড়েছে। ২১৭টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। দর বেড়েছে ১৭৫টির, কমেছে ২৯টির এবং দর অপরিবর্তিত ১৩টি কোম্পানির। ২৫ লাখ ৭৯ হাজার ১১৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ছয় কোটি ৯০ লাখ ৩৩ হাজার ২২৭ টাকা বাজারমূল্যে। তবে এই লেনদেন মঙ্গলবারের থেকে এক কোটি টাকার বেশি কম। ওই দিন ১০ কোটি আট লাখ টাকার লেনদেন হয়। ●

    অকা/পুঁবা/ফর/রাত/৩০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.