অর্থকাগজ প্রতিবেদন
দেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়। ১ জানুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হয়ে হবে। 

একই সঙ্গে এখন থেকে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে।

এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়। 

কয়েক দফা গণশুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ইউনিটপ্রতি বিদ্যুৎ এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে।

অকা/জ্বাখা/বিকেল, ১২ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version