অর্থকাগজ ডেস্ক
বাংলাদেশি এক যুবককে বিয়ে করেছেন পাকিস্তানি নারী ভ্লগার রুবিনা মারুফ। বিয়ের খবর জানিয়ে আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।
রুবিনা লিখেছেন, জীবনের পথচলায় বিশ্বাস ধরে রাখা সব সময় সহজ ছিল না। তবে নিয়তি যে পথে নিয়ে গেছে, তা মেনে নেওয়ার মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন অনাবিল সুখ। নিকাহর দিনে বাবা-মায়ের মুখে গর্ব আর আনন্দের হাসি দেখে সব ধরনের সংশয় দূর হয়ে যায়।
তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এই নতুন শুরুর জন্য। সীমান্ত পেরিয়ে আসা এই ভালোবাসার জন্য। আর আমার বাংলাদেশি জীবনসঙ্গীকে বিয়ে করার সৌভাগ্যের জন্য। আজ আমার হৃদয় পরিপূর্ণ, বাবা-মা আনন্দিত, আর সারাজীবনের এই নতুন পথচলা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’
জন্মসূত্রে রুবিনা বাংলাদেশি। রুবিনার বাবা যশোর ছেড়েছেন ১৯৬৮ সালে। এরপর চলে যান পাঞ্জাবে। সেখানেই তার বিয়ে হয়। রুবিনারা তিন বোন এক ভাই। তবে ভাইটি মারা গেছেন মাত্র ২২ বছর বয়সে। সেই শূন্যতা রুবিনাকে আরও সংবেদনশীল করে তুলেছে।
বর্তমানে তিনি করপোরেটজগতে কর্মরত।
সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

