বাংলাদেশে সিঙ্গেল ব্যান্ড রাউটার বন্ধ করা হয়েছে। এই ধারবাহিকতায় প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে কিউডি ব্র্যান্ডের ডাব্লিউআর৩০০০এস মডেলের একটি গিগাবিট রাউটার, যেটি ডুয়াল কোর সিপিউ এবং ডুয়াল ব্যান্ড সমর্থন করে।

সর্বোচ্চ ২০০টি ডিভাইস কানেক্ট করে চালানো যাবে এই রাউটারের ম্যাধমে। ডুয়াল ব্যান্ড সমর্থিত এই রাউটারে ২.৪ ও ৫ গিগাহার্জ ব্যান্ডে ৫৭৪ মেগাবিট পার সেকেন্ড ও ২৪০২ মেগাবিট পার সেকেন্ড গতি পাওয়া যাবে।

সিপিউ হিসেবে এতে ব্যবহার হয়েছে মিডিয়াটেক এমটি৭৯৮১। ১.৩ গিগাহার্জ এর ডুয়াল কোর প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‌্যাম এবং ১২৮ মেগাবাইট রম রয়েছে ৪টি ফিক্সড এন্টিনার এই রাউটারে। এর ৫টি গিগাবিট ল্যানপোর্ট দিয়ে টিভিতে ফোর-কে ভিডিও স্টিমিং, গেম কনসোল, পিসি, প্রিন্টার কানেক্ট করে চালানো যাবে। এতে ইন্টারনেট কানেকশনের জন্য রয়েছে ১টি ওয়ান পোর্ট।

রাউটারটি ম্যাক্সিমাম ৭২২ ফিট রেনজ দিতে পারে। কিউডির এই রাউটারটি একটি মেশ রাউটার, যা পরবর্তীতে অন্য কিউডি ডিভাইস এর সাথে মেশ দিয়ে কানেক্ট করে ব্যবহার করা যাবে। ভিপিএন সার্ভার এবং ডিএনএস ফাংশনালিটি সমর্থিত এই রাউটার কিউডি অ্যাপ দিয়ে ক্লাউড এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা সহজ হবে। খবর বিজ্ঞপ্তির ●

অকা/তপ্র/সখবি/ফর/দুপুর/৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version