অর্থকাগজ প্রতিবেদন

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজি বাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।

১৭ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ২৩ পয়সা।

আগামী ২১ জুন ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।

অকা/সখবি/ দুপুর, ১৮ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version