অর্থকাগজ প্রতিবেদন ● 

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ লাভ করেছেন মো. হাবিবুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকেরই নির্বাহী পরিচালক। তাকে এই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক গত ২০ জানুয়ারি এ নিয়োগ অনুমোদন করে। 

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এক দশক ধরে প্রধান অর্থনীতিবিদ পদে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বাংলাদেশি নাগরিকদেরই নিয়োগ দিয়ে আসছিল। এবার এর ব্যতিক্রম হলো। 

উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট হাসান জামান। এখন তিনি বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা। এরপর ২০১৬ সাল পর্যন্ত প্রধান অর্থনীতিবিদ ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোর্টল্যান্ডের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সহযোগী অধ্যাপক বিরূপাক্ষ পাল। তার পরে আইএমএফের অর্থনীতিবিদ ফয়সাল আহমেদকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 

২০১৯ সালের জানুয়ারিতে তিনি পদ ছেড়ে দিলে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তখন থেকেই তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। করোনার মধ্যে সময়মতো বিভিন্ন উদ্যোগ ও নীতি গ্রহণের কারণে তাকে এখন পূর্ণাঙ্গ প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

#

অ/ব্যাখ/রাত, ১৪ ফেব্রয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version