বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটড এর সৌজন্যে দেশের বীমা কোম্পানিসমূহের মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর মতবিনিময় সভা ও প্রীতি ভোজ ২৫ নভেম্বর রাজধানীর মিরপুর-১-এ ব্রীজি পয়েন্ট রিসোর্টে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ফোরামের সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামানসহ দেশের সাধারণ ও জীবন বীমা কোম্পানির প্রায় ৩০ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম তপন। খবর বিজ্ঞপ্তির

অকা/বীপ্র/সখবি/দুপুর, ২৬ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version