অর্থকাগজ প্রতিবেদন ●
৪ দিনব্যাপী পুঁজি বাজার বিষয়ক কর্মশালার আয়োজন করা করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। কর্মশালায় বিআইসিএম কর্তৃক লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের পুঁজি বাজারের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়। ১২ জুলাই সকালে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক। এছাড়াও লংকাবাংলার চট্টগ্রামের আঞ্চলিক প্রধান, চিফ টেকনোলজি অফিসার, প্রশিক্ষণক, কর্মচারীসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জ্ঞানভিত্তিক পেশাদার রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের সুচিন্তিভাবে বিনিয়োগের পরামর্শ প্রদান করাই হচ্ছে কর্মশালার প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক বলেন, “মৌলিক এবং টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে জেনে বুঝে পুঁজি বাজারে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। এর জন্য আমাদের প্রয়োজন দক্ষ রিলেশনশিপ ম্যানেজার। কারণ রিলেশনশিপ ম্যানেজাররাই বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্পর্কিত তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করেন।”
লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আমির হোসাইন বলেন, “আমরা বিশ্বাস করি যে, একটি দক্ষ স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং সমৃদ্ধ পুঁজি বাজার গঠনে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্ত্বাবধানে বিআইসিএম ও লংকাবাংলা কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
লংকাবাংলা সিকিউরিটিজের চিফ টেকনোলজি অফিসার মো: এস.এ.আর মঈনুল ইসলাম বলেন, “লংকাবাংলার উন্মুক্ত প্লাটফর্ম ফিনান্সিয়াল পোর্টাল নতুন প্রজন্মকে তথ্যভিত্তিক ও পেশাদার বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।”
কর্মশালায় পুঁজি বাজারের সমৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরার মাধ্যমে ১ম দিনের বিভিন্ন সেশন শুরু করা হয়। ●
অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/১২ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে
