বিতার্কিকরা দেশকে গণতান্ত্রিকভাবে গড়তে সাহায্য করে। বিতর্ক যোগ্য পার্লামেন্টারিয়ান তৈরিতে জোরালো ভূমিকা রাখে। চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) জাতীয় বিতর্ক উৎসব ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ২৬ অক্টোবর অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভিসি বলেন, বিতর্ক একটি শিল্পমাধ্যম। যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে বিতর্কের গুরুত্ব অপরিসীম। যুক্তিনির্ভর গণতন্ত্র প্রতিষ্ঠায় বিতর্ক একটি অন্যতম মাধ্যম। অ্যাকাডেমিক শিার পাশাপাশি নিয়মিত শিাসহায়ক কার্যক্রমে অংশগ্রহণ করে শিার্থীদের আধুনিক, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী মানবসম্পদে রূপান্তরিত হতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চবি প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিতর্ক করতে হলে অধ্যয়ন করতে হবে এবং অধিক পরিমাণ জানতে হবে। আগামীর সুন্দর সমাজ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে বিতার্কিকদের জোরালো ভূমিকা রাখতে হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে যুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
বিশেষ অতিথি চবি প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন বলেন, বিতর্ক হচ্ছে সত্য অনুসন্ধান করার একটি প্রক্রিয়া। যুক্তিতর্কের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করতে বিতর্কের বিকল্প নেই। তিনি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিার্থীদের কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিইউডিএসের মডারেটর ও চবি আইন অনুষদের প্রফেসর এ বি এম আবু নোমান, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার আ ন ম ওয়াজেদ আলী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: সাব্বির হোসেন।
সিইউডিএসের সভাপতি মারজুক-ই-ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য ঐন্দ্রিলা বড়ুয়া ও আহেলী আযমান।
দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় দেশীয় বিতর্ক অঙ্গনের ৪৫টিরও অধিক স্বনামধন্য শিাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করেছে।
এ বছর সিইউডিএস বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় জেইউডিও এবং রানার্সআপ হয় বিইউপি। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ এবং রানার্সআপ হয় পটিয়া গভর্নমেন্ট কলেজ। স্কুলপর্যায়ে চ্যাম্পিয়ন হয় গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল এবং রানার্সআপ হয় বাংলাদেশ নেভি স্কুল। ●
অকা/শিক্ষাখা/সখবি/ফর/রাত/২৭ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
