Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি ঋণের মূল ও সুদ পরিশোধ শুরু

    আগস্ট ১৩, ২০২৪ ৪:৩৬ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    এক সপ্তাহেরও বেশি সময় বিরতির পর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং তেল, গ্যাস ও সার সরকারি ক্রয় বাবদ বিদেশি ঋণের মূল ও সুদ পরিশোধ শুরু হয়েছে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র।

    ইআরডির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আটকে থাকা বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ করতে সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে বলে অর্থ বিভাগের ইআরডিকে নিশ্চিত করা হয়েছে।

    ইআরডির কর্মকবির্তারা জানান, বৈদেশিক ঋণ পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। তবে তার আগে কোন তারিখে কোন ঋণের সুদ–আসল পরিশোধ করতে হবে, তার একটি তালিকা ইআরডি অর্থ ভাগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পাঠায়।

    কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতি, অসহযোগ আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে প্রায় ১০ দিন ধরে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ করা যায়নি। এ ধরনের ঘটনা বাংলাদেশে এবারই প্রথম বলে জানান ইআরডি কর্মকর্তা।

    নাম প্রকাশ না শর্তে ইআরডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কখনও ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি। এবারই প্রথম এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে। নির্ধারিত সময়ে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ সম্ভব হয়নি।

    ইআরডি সূত্র জানায়, বাংলাদেশকে প্রতিদিনই কোনো না কোনো ঋণের আসল বা সুদ পরিশোধ করতে হয়। সরকারি কোনো বন্ধের সময়ও ঋণ পরিশোদের কার্যক্রম বন্ধ থাকে না।

    জানা গেছে, উন্নয়ন প্রকল্পের বা বাজেট সহায়তা ঋণের সুদ ও আসল মিলিয়ে প্রতিদিন গড়ে ১০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হয় বাংলাদেশকে। এছাড়া, তেল ও এলএনজি বা সার কেনার জন্য বাংলাদেশ যে ঋণ নেওয়া হয়, সেসব বাবদ প্রতিদিন গড়ে ২৫-২৬ মিলিয়ন ডলার পরিশোধ করতে হয়।

    ইআরডি সূত্রে আরও জানা গেছে, বর্তমানে বৈদেশিক ঋণের প্রায় ৩০০ প্রকল্প চলমান রয়েছে। এসব ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। এছাড়া, বিভিন্ন ঋণের আসলও পরিশোধ করতে হচ্ছে। এরমধ্যে ৩০ বছর আগে নেওয়া ঋণও রয়েছে।

    ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন প্রকল্প ঋণ এবং বাজেট সহায়তা ঋণের আসল ও সুদ বাবদ ৩.৩৫৭ বিলিয়ন ডলার পরিশোধ হয়েছে। এরমধ্যে আসল ছিল ২.০০৯ বিলিয়ন এবং সুদ ছিল ১.৩৪৭ বিলিয়ন ডলার।

    ইআরডি অনুমান, চলতি অর্থবছরে প্রায় ৪.৫ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। কারণ এই সময়ে বেশ কিছু বড় প্রকল্প ঋণের আসল পরিশোধ শুরু হবে। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল, ১৩ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.