অর্থকাগজ ডেস্ক>

বিশ্বকাপের ইতিহাসে আরেকটি অবিস্মরণীয় অধ্যায় যোগ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন তিনি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা-এর ১৬ গোলের রেকর্ড ভেঙে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলেন মেসি। ম্যাচের তৃতীয় মিনিটেই লাউতারো মার্টিনেজকে বক্সের ভেতর ফাউল করা হলে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ কর্মকর্তা। কিন্তু অষ্টম মিনিটে স্পটকিক থেকে পাওয়া সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তার শট গোলপোস্টের বাইরে চলে যায়।

পেনাল্টি মিসের পরও আক্রমণ চালিয়ে যেতে থাকেন মেসি। ২১ মিনিটে তার একটি প্রচেষ্টা প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধায় ব্যর্থ হয়। পরে ৩৩ মিনিটে আরেকটি নিশ্চিত সুযোগও হাতছাড়া করেন তিনি। তবে ইতিহাস গড়ার অপেক্ষা খুব বেশি দীর্ঘ হয়নি।

ম্যাচের ৩৯তম মিনিটে বাম দিক থেকে আক্রমণ গড়ে তোলেন মেসি নিজেই। এরপর পেনাল্টি বক্সের প্রান্ত থেকে নেওয়া তার নিখুঁত শট জড়িয়ে যায় জালে। আর তাতেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়ে ফেলেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনাকেও এনে দেন গুরুত্বপূর্ণ লিড।

মেসি শেষ দিকে করেছেন আরেকটি গোল। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে বাম দিক থেকে আলভারেস বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সাথে সাথেই আর্জেন্টিনা এক বিধ্বংসী কাউন্টার-অ্যাটাকে ওঠে। তার নেওয়া শটটি শ্লাগার ঠেকিয়ে দিলেও বল চলে যায় মেসির পায়ে, যদিও তখন বেশ কয়েকজন অস্ট্রিয়ান ডিফেন্ডার গোললাইন আগলে দাঁড়িয়েছিলেন।

মেসির প্রথম প্রচেষ্টাটি সাইওয়াল্ডের গায়ে লেগে ফিরে আসে। কিন্তু দ্বিতীয় শটে তিনি গোললাইনে দাঁড়িয়ে থাকা দানসোকে পরাস্ত করে বল জালে জড়ান।

এই গোলের মাধ্যমে আরেকটি বিরল কীর্তিও গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করা মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে নাম লেখান তিনি। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছিলেন ফ্রান্সের জুস্ত ফঁতেন এবং ব্রাজিলের জাইরজিনহো

এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলারের রেকর্ডও গড়েছিলেন মেসি। সে পথে তিনি পেছনে ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো-কে।

বিশ্বকাপের মঞ্চে একের পর এক সাফল্যের গল্প লিখে চলা মেসি এবার ছুঁয়ে ফেললেন নতুন এক শিখর। ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতার মুকুট তারই মাথায়।

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version