অর্থকাগজ ডেস্ক 

সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেই বিরল এক কীর্তির অংশ হয়ে গেলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই ফরোয়ার্ডের নাম এখন উচ্চারিত হচ্ছে ফুটবল কিংবদন্তি পেলের সঙ্গে।

গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১০ মিনিটে স্পেনের হয়ে গোলের সূচনা করেন ইয়ামাল। সেই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে গোল করা দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লেখান।

গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। তার আগে এই কৃতিত্ব দেখাতে পেরেছিলেন কেবল ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন তিনি।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় পেলের সঙ্গে একই তালিকায় জায়গা করে নেওয়ায় ইয়ামালের এই অর্জনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ফুটবল বিশ্লেষকরা। অল্প বয়সেই ক্লাব ও জাতীয় দলের হয়ে একের পর এক রেকর্ড গড়া এই তরুণ এবার বিশ্বকাপের মঞ্চেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন।

সৌদি আরবের বিপক্ষে স্পেনের ৪-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইয়ামালের জন্য ম্যাচটি তাই শুধু একটি গোলের নয়, ইতিহাসের অংশ হয়ে যাওয়ারও।

সর্বশেষ হালনাগাদ 1 day আগে

Leave A Reply

Exit mobile version